সিলেট ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎মাধবপুরে বিজিবি তৎপরতায় ট্রেন দুর্ঘটনা প্রায় ১,০০০ লিটার ডিজেল উদ্ধার

‎

‎
‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় তেলবাহী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় (০১) এক হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে।
‎
‎বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মনতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর তেলবাহী বগি থেকে জ্বালানি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলে নিরাপত্তা জোরদার করা হয়।
‎খবর পেয়ে মনতলা বিওপি থেকে বিজিবির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং সম্ভাব্য লুটপাট প্রতিরোধে ব্যবস্থা নেয়। পরবর্তীতে সেখানে এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। তারা বর্তমানে ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিতকরণ, জনসমাগম নিয়ন্ত্রণ এবং উদ্ধার কার্যক্রমে সহায়তা করছেন।
‎
‎দুর্ঘটনায় ট্রেনটির মোট পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে তেলবাহী দুটি বগি উদ্ধার করে লাইনে তোলা হয়েছে। আরও দুটি বগি উদ্ধারের কাজ চলমান রয়েছে। একটি বগি পাশের পানিতে পড়ে থাকায় সেটি উদ্ধারে সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
‎জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশসহ বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ, যাতে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়।
‎
‎বিজিবি সূত্র জানায়, উদ্ধারকারী দল নিজস্ব উদ্যোগে ড্রাম ও জারকিন সংগ্রহ করে প্রায় ১ হাজার লিটার ডিজেল উদ্ধার করে সংরক্ষণ করেছে। এতে সরকারি সম্পদের অপচয় রোধের পাশাপাশি ঘটনাস্থলে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎মাধবপুরে বিজিবি তৎপরতায় ট্রেন দুর্ঘটনা প্রায় ১,০০০ লিটার ডিজেল উদ্ধার

সময় ১০:৫৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬