সিলেট ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎বানিয়াচংয়ে সর্দারের ছেলের সাথে কিশোরী মেয়ের পলায়ন,উদ্ধারে মরিয়া পুলিশ।

‎

‎

‎বানিয়াচংয়ে এক কিশোর ও কিশোরীর অজানার উদ্দেশ্যে পাড়ি জমানোর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মহল্লার ‘সর্দারের’ কিশোর পুত্রের সাথে পাশের বাড়ির ‘কন্ট্রাক্টরের’ কিশোরী কন্যার এই পলায়নের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। নিখোঁজ কিশোরীকে উদ্ধারে ইতোমধ্যে থানা পুলিশ অভিযান শুরু করেছে।

‎

‎স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চতুরঙ্গ রায়ের পাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। গত ১লা এপ্রিল (বুধবার) মাগরিবের আজানের পর মহল্লার রাইছমেইল চালক আবু সর্দারের কিশোর পুত্র সালমান মিয়া (১৫) এবং পাশের বাড়ির রাজমিস্ত্রী ঠিকাদার মনির মিয়ার প্রথম পক্ষের কিশোরী কন্যা (১৪) নিখোঁজ হয়।

‎

‎এলাকাবাসীর দাবি, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের টানেই বুধবার রাতের শুরুতে তারা ঘর ছাড়ে। কিশোরীকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে অবশেষে কিশোরীর পরিবারের পক্ষ থেকে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

‎

‎কিশোর-কিশোরীর এই পলায়নের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অভিযোগের ভিত্তিতে বানিয়াচং থানা পুলিশ অভিযুক্ত কিশোরের পিতা আবু সর্দারের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ কিশোর-কিশোরীকে ফিরিয়ে দেওয়ার জন্য পরিবারকে নির্দিষ্ট সময় বেঁধে দেয়।

‎তবে সালমানের পরিবারের দাবি, তাদের সন্তানকেও তারা খুঁজে পাচ্ছেন না। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে তারাও খোঁজ নিচ্ছেন বলে পুলিশকে জানিয়েছেন।

‎

‎এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদের সাথে সরকারি মুঠোফোন নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে বার্তার মাধ্যমে বক্তব্য জানতে চাওয়া হলেও রিপোর্টটি লেখা পর্যন্ত (২রা এপ্রিল, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিট) কোনো সাড়া পাওয়া যায়নি।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎বানিয়াচংয়ে সর্দারের ছেলের সাথে কিশোরী মেয়ের পলায়ন,উদ্ধারে মরিয়া পুলিশ।

সময় ০৭:৪২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬