সিলেট ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
News Title :
টাঙ্গাইলের মির্জাপুরে যুবক সোহান নিখোঁজ উদ্বিগ্ন পরিবার ‎হবিগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে বানিয়াচং ওলামা দলের সৌজন্য সাক্ষাৎ‎ টাঙ্গাইলের সখীপুরে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার! বানিয়াচংয়ে সর্দারি নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: সেনাসদস্যসহ আহত ২৫, এলাকায় চরম উত্তেজনা ঘাটাইলে পানিতে ডুবে ২ মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু, আহত ২ ‎​টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামের উপসর্গে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন আরও ১৩‎ ‎মাধবপুর মনতলায় ট্রেন লাইনচ্যুত ১৮ ঘণ্টা পর সচল হচ্ছে সিলেট রেলপথ ‎মির্জাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: যুবক আটক এলাকায় চাঞ্চল্য ‎বানিয়াচংয়ে প্রশাসনের কঠোর অভিযান: দুই দিনে ৭০ হাজার টাকা জরিমানা ‎মাধবপুরে বিজিবি তৎপরতায় ট্রেন দুর্ঘটনা প্রায় ১,০০০ লিটার ডিজেল উদ্ধার
‎​সিলেটে র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযান..

‎অবৈধ জ্বালানি মজুদ ও লাইসেন্সবিহীন গাড়ির দায়ে জরিমানা

‎সিলেটে অধিক পরিমাণ পেট্রোলিয়াম অবৈধভাবে মজুদ রাখা এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান চালানোর দায়ে তিন ব্যক্তিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-৯ ও সিলেট জেলা প্রশাসন।
‎আজ বুধবার (০১ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানাধীন বিভিন্ন এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।

‎গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি ও জেলা প্রশাসনের একটি আভিযানিক দল এই মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে সরকারি নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি পেট্রোলিয়াম মজুদের দায়ে এক প্রতিষ্ঠানকে এবং লাইসেন্সবিহীন গাড়ি চালানোর দায়ে দুই চালককে জরিমানা করা হয়।

‎দণ্ডপ্রাপ্তরা হলেন, এ এন্ড এ এসোসিয়েটস্ (সিলেট পেট্রোলিয়াম স্টেশন) প্রতিষ্ঠানের মালিক কামরান কে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০(১) (ক) ধারায় ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
‎ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ধারায় আবদুল আজিজ তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং আজমল হোসেন কে একই অপরাধে (সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ধারা) তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অপরাধ নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের এই ধরণের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলের মির্জাপুরে যুবক সোহান নিখোঁজ উদ্বিগ্ন পরিবার

‎​সিলেটে র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযান..

‎অবৈধ জ্বালানি মজুদ ও লাইসেন্সবিহীন গাড়ির দায়ে জরিমানা

সময় ০৮:৫২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬