সিলেট ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎লাখাইয়ে সুতাংনদীর উপর ব্রীজের দাবি দীর্ঘ দিনের ২৮ গ্রামের দুর্ভোগ

সুতাং নদীতে একটি স্থায়ী ব্রিজের অভাবে চরম দুর্ভোগ কয়েকটি গ্রামের বাসিন্দারা

‎

‎
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজার সংলগ্ন সুতাং নদীতে একটি স্থায়ী ব্রিজের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ৬ নং বুল্লা ইউনিয়নসহ ভাটি অঞ্চলের অন্তত ২০-২৫টি গ্রামের মানুষ। স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই জনপদে। বছরের পর বছর ধরে একটি ব্রিজের অপেক্ষায় দিন কাটছে কয়েক হাজার মানুষের।
‎
‎স্থানীয়দের অভিযোগ, জেলা শহর কিংবা উপজেলা সদরে যাতায়াতের জন্য বুল্লা বাজারই এই অঞ্চলের মানুষের একমাত্র প্রবেশদ্বার। কিন্তু সুতাং নদীতে ব্রিজ না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়। কৃষিপণ্য পরিবহনে অতিরিক্ত খরচ ও ভোগান্তির কারণে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে এই জনপদ। শুধু তাই নয় এই ব্রিজের অভাবে উপজেলার একটি অংশ সদর উপজেলা না হয়ে লাখাই উপজেলা আসতে পারে না।
‎
‎এর আগে একাধিকবার সংবাদ প্রকাশ এবং স্থানীয়দের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং নবনির্বাচিত এমপি ও হুইপ জি কে গউছ-এর ওপর নতুন করে আস্থা রাখছেন এলাকাবাসী।
‎
‎স্থানীয় বাসিন্দারা জানান,আমরা অনেক প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু ব্রিজ পাইনি। এখন আমাদের শেষ ভরসা জননেতা জি কে গউছ। আমরা তাঁর মাধ্যমে এই সুতাং নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎লাখাইয়ে সুতাংনদীর উপর ব্রীজের দাবি দীর্ঘ দিনের ২৮ গ্রামের দুর্ভোগ

সময় ১২:৩৩:২২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬