
টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে প্রিভেন্টিভ,নিয়মিত মামলা,পরোয়ানাভুক্ত আসামি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা।জেলা পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে রাখতে জেলার সকল থানা ও ইউনিটকে কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনার নির্দেশ দেন টাঙ্গাইলের পুলিশ সুপার। তার নির্দেশনারআলোকে মাঠপর্যায়ে জোরদার অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িতদের আটক করা হয়।
মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য
পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে,১৪২ পিস ইয়াবা,১০০ গ্রাম গাঁজা,২৭০ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেটএ সময় মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান অব্যাহত থাকবে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। জনসচেতনতা আহ্বান পুলিশ সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে জানিয়েছে।
মো: সাজিদ পিয়াল টাঙ্গাইল থেকে 


















