সিলেট ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
News Title :
‎করাব ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাহবুব আলম মালু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ মৌলভীবাজারে পিকআপসহ চারজন আটক, চুরি হওয়া দুই গাভী উদ্ধার ‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা ‎সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা: দিরাই থেকে ২ আসামি গ্রেফতার মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিতকরণের শুভ উদ্বোধন ‎সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: জনবান্ধব পুলিশিংয়ের অঙ্গীকার লাখাইর করাব ইউনিয়ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী রতন
‎পদ যখন নারী কর্মকর্তাদের দখলে....

টাঙ্গাইলে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ৭৮ জন নারী

দায়িত্বপ্রাপ্ত নারী কর্মকর্তাগণ, ছবি সংগৃহীত।

‎

‎
‎টাঙ্গাইল জেলার সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে এখন নারী কর্মকর্তাদের জয়জয়কার। জেলা প্রশাসক (ডিসি) থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপার কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)—সবখানেই মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখছেন নারী সদস্যরা।
‎বর্তমানে জেলার প্রশাসন, পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও নির্বাচন অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মোট ৭৮ জন নারী কর্মকর্তা কর্মরত রয়েছেন।
‎
‎জেলা ও উপজেলা প্রশাসনের শীর্ষ পদে যারা
‎প্রশাসনের উচ্চপদস্থ দায়িত্ব গুলোতে নারী কর্মকর্তাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। বর্তমানে টাঙ্গাইলের শীর্ষ পদগুলোতে কর্মরত আছেন, জেলা প্রশাসক (ডিসি) শরীফা হক
‎অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি): লায়লা আঞ্জুমান বানু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামছুন নাহার স্বপ্না
‎অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান।
‎
‎মাঠ প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদে জেলার তিনটি উপজেলায় দায়িত্ব পালন করছেন। তারা হলেন, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী, বাসাইল উপজেলা নির্বাহী অফিসার আকলিমা বেগম ও দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী। এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দক্ষতার পরিচয় দিচ্ছেন দুই নারী কর্মকর্তা তারা হলেন, সখীপুরে শামসুন নাহার শিলা ও কালিহাতীতে সায়েদা খানম লিজা কর্মরত আছেন।
‎জেলা প্রশাসকের কার্যালয়ে আরও বেশ কয়েকজন নারী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন,সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (জেএম শাখা) নুসরাত জাহান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমীন সুলতানা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা আরেফিন জুঁই, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষানবিশ) সুমনা আকতার ও প্রশাসনিক কর্মকর্তা (এল এ শাখা) রিতা সুলতানা প্রমুখ।
‎

‎সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার শিক্ষা অফিস, স্বাস্থ্য বিভাগ, কৃষি অফিস এবং নির্বাচন অফিসসহ বিভিন্ন দপ্তরে নারী কর্মকর্তারা তাদের মেধা ও শ্রমের মাধ্যমে কর্মক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছেন। তাদের এই বিশাল অংশগ্রহণ জেলা প্রশাসনে এক নতুন গতিশীলতা তৈরি করেছে। স্থানীয়দের মতে, নারী কর্মকর্তাদের প্রতি সাধারণ মানুষের আস্থাও বৃদ্ধি পাচ্ছে।

‎সারাদেশের ন্যায় টাঙ্গাইলের এই প্রশাসনিক নারী উন্নয়ন নারী ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেই দেখা হচ্ছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎করাব ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাহবুব আলম মালু

‎পদ যখন নারী কর্মকর্তাদের দখলে....

টাঙ্গাইলে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ৭৮ জন নারী

সময় ০৪:৪৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬