সিলেট ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ফেনসিডিল সহ একজন আটক‎

‎মাদকবিরোধী অভিযানে টাঙ্গাইলে আবারও বড় সাফল্য অর্জন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৮০ বোতল অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

‎র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ মার্চ বিকাল আনুমানিক ২টা ৪৫ মিনিটে টাঙ্গাইল সদর থানাধীন টাঙ্গাইল-ঢাকাগামী মহাসড়কের পাছ বিক্রমহাট এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত র‍্যাব
‎সদস্যরা রৌমারী ট্রাভেলস পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালান। এসময় বাসে থাকা এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মোঃ রবিউল ইসলাম (৩২), জেলা লালমনিরহাটের বাসিন্দা। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে সে তার কাছে অবৈধ মাদক দ্রব্য থাকার বিষয়টি স্বীকার করে।

‎তার দেওয়া তথ্য অনুযায়ী, একটি ট্রাভেলস ব্যাগে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৮০ (আশি) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যা মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্ট যোগাযোগের কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে র‍্যাব।

‎র‍্যাব সূত্র আরও জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গেছে। তার সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
‎র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ফেনসিডিল সহ একজন আটক‎

সময় ১০:৪২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬