সিলেট ০৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

হবিগঞ্জে খোয়াই নদীতে অবৈধ মাটি উত্তোলন ‎অভিযানে ১০ ড্রাম ট্রাক জব্দ‎

‎হবিগঞ্জের খোয়াই নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ১০টি ড্রাম ট্রাক জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬মার্চ ) গভীর রাতে সদর উপজেলার রিচি ইউনিয়নের নছরতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

‎পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অভিযোগ পাওয়ার পর সদর থানা ও চৌধুরী বাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় নদী থেকে উত্তোলন করা মাটি বোঝাই অবস্থায় ১০টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
‎অভিযানের সময় মাটি উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তি মিজান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে স্থানীয়রা জানান। তবে পুলিশ পৌঁছানোর আগেই তিনি সটকে পড়েন। ফলে কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

‎স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র রাতের বেলা খোয়াই নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং তীর ভাঙনসহ পরিবেশের ক্ষতি হচ্ছে।

‎হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন,অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকগুলো জব্দ করা হয়েছে। তবে ট্রাকগুলোর মালিক ও চালকদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
‎তিনি আরও বলেন,ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

হবিগঞ্জে খোয়াই নদীতে অবৈধ মাটি উত্তোলন ‎অভিযানে ১০ ড্রাম ট্রাক জব্দ‎

সময় ১১:৩৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬