সিলেট ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
News Title :
‎লাখাইয়ে বাড়ির আঙিনায় গাঁজার গাছ ও মজুত গাঁজা উদ্ধার, একজন গ্রেপ্তার ‎সাতছড়ি বনে গাছ চুরির অভিযোগ, তদন্ত শুরু বন বিভাগের‎ ‎ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে সমন্বয় সভা ‎নবীগঞ্জে স্কুল শিক্ষকদের স্বর্ণালংকার ছিনতাই মামলায় একজন গ্রেপ্তার মাধবপুরে বিজিবির অভিযানে প্রায় ১ কোটি জিরা ও ট্রাক জব্দ, দুইজন আটক নবীগঞ্জের হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান‎৩০টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আগুনে ধ্বংস‎ সিলেটে ট্রাকে তল্লাশি: ২৯৯ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার‎ ‎সিলেটে নাতনিকে অপহরণে বাধা দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৪ এলেঙ্গা কাঁচাবাজারে অসুস্থ গরু জবাইয়ের অভিযোগে জরিমানা‎

সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন                                    

‎সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও প্রথম ধাপে অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। শুক্রবার (২৭ মার্চ) ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে গুচ্ছভুক্ত ২০ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। জেলায় শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষা শুরু হয় সকাল ১১টায়। ১ ঘন্টার এই পরীক্ষায় ২শ’ ৪৯ জন পরীক্ষার্থী উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত ছিলেন ১শ’ ৪৯ জন। যা মোট পরীক্ষার্থীর ৫৯.৮৩ শতাংশ। নির্বিঘ্নে পরীক্ষা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যপক প্রস্তুতি ছিলো।

‎পরীক্ষায় অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। ভালো ফলাফলের প্রত্যাশা রয়েছে তাদের। সুমা রায় ও আদিলুর রহমান নামের দুই পরীক্ষার্থী জানিয়েছেন, পরীক্ষার প্রশ্নের মান খুবই স্ট্যান্ডার্ড ছিলো। পারিপার্শ্বিক পরিবেশও সুন্দর ছিলো যা তাদের পরীক্ষায় খুবই সহায়ক ভূমিকা পালন করেছে। ভর্তি পরীক্ষায় ভালো ফলাফলের প্রত্যাশা তাদের। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.শেখ আবদুল লতিফ জানান, আজকের পরীক্ষায় ১শ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ২৪৯ জন পরীক্ষা দেওয়ার কথা থাকলেও ১৪৯ জন পরীক্ষা দিয়েছেন। শান্তিপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

‎আগামী ৩ ও ১০ এপ্রিল পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে বি (মানবিক) ও সি (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা। বি ইউনিটে ১ হাজার ৬৫ ও সি ইউনিটে ৩ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।
‎প্রসঙ্গত, এ বছর গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন, ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৩ হাজার ১০২ এবং ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটে ২৫ হাজার ২১৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এবার গুচ্ছের ২০টি বিশ্ববিদ্যালয়ে সর্বমোট আসন প্রায় সাড়ে ১৩ হাজার। বরাবরের মতো এবারও এমসিকিউ পদ্ধতিতেই গুচ্ছের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
‎প্রতি পরীক্ষার দিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের ২১টি কেন্দ্রে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎লাখাইয়ে বাড়ির আঙিনায় গাঁজার গাছ ও মজুত গাঁজা উদ্ধার, একজন গ্রেপ্তার

সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন                                    

সময় ০৩:০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬