সিলেট ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি ‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

‎ধনবাড়ীর রাজারহাটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

‎টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের রাজারহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় যুবকদের সক্রিয় সহায়তা এবং বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ‘ডক্টরস চেম্বার এন্ড হেলথ কেয়ার সেন্টার’-এর সৌজন্যে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

‎সকাল থেকেই রাজারহাট ও এর আশপাশের বিভিন্ন গ্রাম থেকে আগত কয়েক শতাধিক অসহায় ও দুস্থ রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে ব্যবস্থাপত্র এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

‎অনুষ্ঠানস্থলে উপস্থিত আয়োজক কমিটির সদস্যরা সাংবাদিকদের জানান,আমরা সবসময়ই সাধারণ মানুষের জন্য এই ধরনের সেবামূলক কাজ করার চেষ্টা করি। আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি মহান স্বাধীনতা দিবসের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদনের একটি ক্ষুদ্র প্রচেষ্টা। আপনারা এবং স্থানীয় এলাকাবাসী যদি আমাদের সহযোগিতা করেন, তবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

‎উপজেলা মগবাজার মোড় (ঢাকা-জামালপুর রোড) ভিত্তিক প্রতিষ্ঠান ডক্টরস চেম্বার এন্ড হেলথ কেয়ার সেন্টারের এমন মানবিক উদ্যোগে বীরতারা ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও সন্তুষ্টি দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আগামীতেও এমন কার্যক্রম সচল রাখার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

‎ধনবাড়ীর রাজারহাটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সময় ১১:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬