সিলেট ০৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
News Title :
বানিয়াচং-আজমিরীগঞ্জ কে মডেল উপজেলা গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এমপি ডা. জীবন ‎বড়লেখায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করলেন এমপি মিঠু‎ ‎কার্ড থাকলেও চাল পাননি অসহায়রা: ভূঞাপুরে ভিজিএফ বিতরণে অনিয়মের অভিযোগ‎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পুলিশের নিরলস তৎপরতা সরকারি উদ্যোগে সাংবাদিকবান্ধব অবসরকালীন ভাতা বাস্তবায়ন হবে বাছির জামাল ‎গোপালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মাধবপুরে চাঁদা দাবির অভিযোগ: ভাইরাল ভিডিওর পর সেনাবাহিনীর অভিযানে আটক বাছির মিয়া‎ ‎পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেন্দ্রীয় শাহী ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন এসএমপি কমিশনার ‎​সাফল্যের শীর্ষে আদমখানী কওমী মহিলা মাদ্রাসা: বেফাক পরীক্ষায় সারাদেশে প্রথমসহ ৪৯টি‎মেধা স্থান অর্জন‎ ‎​মানবতার সেবায় আস-সুমায়াত ফাউন্ডেশন: দক্ষিণ বানিয়াচংয়ে ৪০ পরিবার পেল ঈদ উপহার

‎কার্ড থাকলেও চাল পাননি অসহায়রা: ভূঞাপুরে ভিজিএফ বিতরণে অনিয়মের অভিযোগ‎

‎টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি কার্ড হাতে থাকলেও চাল না পেয়ে খালি হাতে ফিরে গেছেন অনেক অসহায় পরিবার। এ ঘটনায় স্থানীয় প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

‎জানা গেছে, সোমবার নিকরাইল ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। নির্দিষ্ট সময়ে কার্ড নিয়ে চাল নিতে আসলেও অনেককে জানানো হয় চাল শেষ হয়ে গেছে।
‎ভুক্তভোগী জলিল, আলতাফ ও আলমগীর ক্ষোভ প্রকাশ করে বলেন,আমাদের হাতে সরকারি কার্ড রয়েছে। সময়মতো আসার পরও বলা হচ্ছে চাল নেই। আমাদের বরাদ্দের চাল তাহলে কোথায় গেল?কোনো পূর্ব ঘোষণা ছাড়াই চাল শেষ হয়ে যাওয়ার বিষয়টিকে তারা ‘রহস্যজনক’ বলে দাবি করেছেন।

‎শুধু চাল না পাওয়াই নয়, প্যানেল চেয়ারম্যান রাশিদুল ইসলাম ফকির দীলিপের বিরুদ্ধে ১০ কেজি চালের পরিবর্তে সাড়ে ৮ কেজি করে বিতরণেরও অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এসব অনিয়ম নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

‎অভিযোগের বিষয়ে প্যানেল চেয়ারম্যান রাশিদুল ইসলাম ফকির দীলিপ বলেন, আমার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা। একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।
‎তবে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুব হাসান জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচং-আজমিরীগঞ্জ কে মডেল উপজেলা গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এমপি ডা. জীবন

‎কার্ড থাকলেও চাল পাননি অসহায়রা: ভূঞাপুরে ভিজিএফ বিতরণে অনিয়মের অভিযোগ‎

সময় ১০:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬