সিলেট ০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎শায়েস্তাগঞ্জে পৌরসভার নামে চাঁদাবাজি: আফিল মিয়াকে আটক করল সেনাবাহিনী

সেনাবাহিনীর হাতে আটককৃত চাদাবাজ আফিল মিয়া

‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার নাম ব্যবহার করে পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা দাবির অভিযোগে আফিল মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে শায়েস্তাগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আফিল মিয়া দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ এলাকায় পৌরসভার দোহাই দিয়ে বিভিন্ন পরিবহন চালকদের কাছ থেকে প্রকাশ্যে চাঁদা আদায় করে আসছিলেন। মঙ্গলবার এক ট্রাক চালকের কাছে চাঁদা দাবি করলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এতে আফিল মিয়া ক্ষিপ্ত হয়ে ওই চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

‎চাঁদাবাজির এই দৃশ্য এবং চালককে লাঞ্ছিত করার বিষয়টি উপস্থিত সাধারণ মানুষের নজরে আসে। একপর্যায়ে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

‎বিষয়টি নজরে আসার পরপরই হবিগঞ্জ সেনা ক্যাম্পের একটি দল দ্রুত অভিযানে নামে। ক্যাপ্টেন রাকিনের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে অভিযুক্ত আফিল মিয়াকে হাতেনাতে আটক করা হয়।

‎আফিল মিয়া আটক হওয়ার খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এমন চাঁদাবাজ চক্রের কারণে সাধারণ চালক ও ব্যবসায়ীরা অতিষ্ঠ। তারা এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর ও নিয়মিত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎শায়েস্তাগঞ্জে পৌরসভার নামে চাঁদাবাজি: আফিল মিয়াকে আটক করল সেনাবাহিনী

সময় ০৪:১৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬