সিলেট ০৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
News Title :
মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির নতুন কমিটি: সভাপতি মকবুল, সম্পাদক ইমন‎ মুরগি ছিনতাই করে ফেঁসে গেলেন ছাত্রদল নেতা শাকিল, দল থেকে বহিষ্কার ‎টাঙ্গাইলের সকল ফিলিং স্টেশন গুলোতে সারাদেশের ন্যায় জ্বালানি তেল বিক্রিতে রেশনিং প্রত্যাহার‎ ‎প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ‎লাখাইয়ে হাতকড়াসহ পালানো আসামি ২৪ ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেপ্তার শান্তিগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল ‎বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আফরোজ মিয়া: বাঁচাতে প্রয়োজন মানবিক সহায়তা ‎টাঙ্গাইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬ উদযাপন ‎সিলেটে র‍্যাবের অভিযান: মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ‎শায়েস্তাগঞ্জে মোবাইল কোর্ট অভিযানে ৫ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা

‎লাখাইয়ে হাতকড়াসহ পালানো আসামি ২৪ ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেপ্তার

২৪ ঘন্টা মধ্যে পুলিশের অভিযানে আসামী রুবেল চৌধুরী গ্রেফতার

‎হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের হেফাজত থেকে হাতকড়া সহ পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামি রুবেল চৌধুরীকে ২৪ ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার সুবিদপুর গ্রামে নিজ বাড়ি থেকে রুবেল চৌধুরীকে গ্রেপ্তার করে লাখাই থানা পুলিশ। পরে তাকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার প্রস্তুতির সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাকিমকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

‎ঘটনার পরপরই পালিয়ে যাওয়া আসামিকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। রোববার (১৫ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর থানা পুলিশের সহযোগিতায় লাখাই থানার উপ-পরিদর্শক (এএসআই) আবু কাউছার ও এসআই প্রণয় কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রাম থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
‎লাখাই থানা পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে থানায় এনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

‎লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, পুলিশের তৎপরতা ও সমন্বিত অভিযানের ফলে পালিয়ে যাওয়া আসামিকে স্বল্প সময়ের মধ্যেই পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির নতুন কমিটি: সভাপতি মকবুল, সম্পাদক ইমন‎

‎লাখাইয়ে হাতকড়াসহ পালানো আসামি ২৪ ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেপ্তার

সময় ০৯:৫৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬