সিলেট ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎সিলেটে র‍্যাবের অভিযান: মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

‎
‎সিলেটের কোম্পানীগঞ্জ থানার একটি মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শফিকুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব)। শনিবার (১৪ মার্চ) রাতে ওসমানীনগর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
‎
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ মার্চ রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে র‍্যাব-৯, সিপিসি-৩ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। ওসমানীনগর থানাধীন দয়ামীর ইউনিয়নের চকেরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
‎গ্রেফতারকৃত শফিকুল ইসলাম সিলেটের কোম্পানীগঞ্জ থানার ইসলামপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ মনহাছ-এর ছেলে।
‎
‎র‍্যাব জানায়, শফিকুল ইসলাম কোম্পানীগঞ্জ থানার একটি মাদক মামলার (মামলা নং- ০৯, তারিখ: ১৫/১০/২২ খ্রি.) সাজাপ্রাপ্ত আসামি। আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছিলেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
‎
‎গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে আসামিকে সংশ্লিষ্ট কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎সিলেটে র‍্যাবের অভিযান: মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সময় ০১:৫৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬