সিলেট ০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

সিলেটে র‍্যাব-৯ এর অভিযান: ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার আসামি ‘আদিল’ গ্রেফতার

‎
‎সিলেটের কোতোয়ালী থানার একটি অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আদিলকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর মাজার গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
‎
‎র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল আজ ১২ মার্চ আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটের দিকে সিলেট কোতোয়ালী থানাধীন মাজার গেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দীর্ঘদিনের পলাতক আসামি মো. আদিলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।
‎
‎গ্রেপ্তারকৃত আদিল সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার পশ্চিম মাছিমপুর (বাটু মিয়ার বাড়ি) গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ২০১১ সালের ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারায় একটি মামলা (এফআইআর নং- ৩১) দায়ের করা হয়েছিল। উক্ত মামলায় আদালত তাকে ১০ বছরের সাজা প্রদান করলে সে দীর্ঘ সময় ধরে আত্মগোপনে ছিল।
‎
‎র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে  জানানো হয়।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

সিলেটে র‍্যাব-৯ এর অভিযান: ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার আসামি ‘আদিল’ গ্রেফতার

সময় ১০:১৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬