সিলেট ০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎ ‎আবু সালেহ আহমদ : শেকড় সন্ধানী এক নিভৃতচারী সাহিত্যসাধক। ‎মেধা ও পরিশ্রমে সাফল্য, এসএসসিতে গোল্ডেন এ প্লাস তুবার ‎জামালপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,সরঞ্জাম জব্দ ও বিনষ্ট

ইউনিভার্সিটি স্টুডেন্টস কাউন্সিল অব বানিয়াচং (ইউএসসিবি)-এর আংশিক কমিটি ঘোষণা

‎উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস কাউন্সিল অব বানিয়াচং (ইউএসসিবি)-এর ২০২৬–২০২৭ মেয়াদের আংশিক নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

‎ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনাল রহমান প্রিন্স এবং সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিষেক চন্দ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মো. কামরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুমন কান্তি বিশ্বাস এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শরিফুজ্জামান খাঁন আতিফ।

‎কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এস এম রাশিদুর রহমান অভি। অর্থ সম্পাদক হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিসান রহমান ও প্রচার সম্পাদক হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মমসাদ আলম।

‎এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনিরুল ইসলাম শরিফ।

‎সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুখলিছুর রহমান এবং উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. হামিদুল ইসলাম নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।

‎তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি বানিয়াচং উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, শিক্ষা সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

‎উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি স্টুডেন্টস কাউন্সিল অব বানিয়াচং (ইউএসসিবি) দীর্ঘদিন ধরে বানিয়াচং উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ

ইউনিভার্সিটি স্টুডেন্টস কাউন্সিল অব বানিয়াচং (ইউএসসিবি)-এর আংশিক কমিটি ঘোষণা

সময় ১১:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬