সিলেট ১২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
News Title :
‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান হরষপুর পুলিশ ফাঁড়িতে ‘হুমকি’ অভিযোগ মিথ্যা-আলফাজ মহলদারের প্রতিবাদ ‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু

‎র‍্যাব ও বিআরটিএ-র যৌথ অভিযানে ৯ গাড়ির মালিককে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা

‎র‍্যাব ও বিআরটিএ-র যৌথ অভিযান পরিচালিত হয়।

‎সিলেটে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
‎আজ মঙ্গলবার (১০ মার্চ) সিলেটে এক যৌথ অভিযানে ৯টি গাড়ির মালিককে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ৩টি ‘অন টেস্ট’ সিএনজি অটোরিকশা আটক করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

‎র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, আজ বেলা  সাড়ে ১১ টায়  থেকে বিকেল ৩ টা পর্যন্ত সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
‎র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং বিআরটিএ, সিলেট-এর একটি যৌথ আভিযানিক দল এই মোবাইল কোর্ট পরিচালনা করে।

‎সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারা (৪৯(চ), ৬৬, ৭৫, ৭৬ ও ৯২) লঙ্ঘনের দায়ে ৯ জন ব্যক্তিকে জরিমানা করা হয়। জরিমানা প্রাপ্তরা হলেন, তাজমুল আলী: ৪ হাজার টাকা,শরিফুল ইসলাম: ৩ হাজার টাকা, সিদ্দিকুর রহমান রুহেল: ১ হাজার টাকা, হান্নান ১ হাজার টাকা, শাহজাহান আহমেদ জুয়েল ১ হাজার টাকা, মোঃ কলিম উদ্দিন ১হাজার টাকা, শাহাদাত হোসেন ৫০০ টাকা
‎মোঃ জাকির হোসেন ৫০০ টাকা ও ইয়াহিয়াহ বিমনুর ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

‎অভিযান চলাকালে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ৩টি ‘অন টেস্ট’ সিএনজি অটোরিকশা আটক করে ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়েছে।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, ফিটনেসবিহীন যানবাহন ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ট্যাক্স টোকেন নিয়ে চলাচলকারীদের বিরুদ্ধে এই তৎপরতা জোরদার করা হয়েছে। জনস্বার্থে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে র‍্যাবের এই ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার

‎র‍্যাব ও বিআরটিএ-র যৌথ অভিযানে ৯ গাড়ির মালিককে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা

সময় ০৯:১৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬