সিলেট ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎সিলেটে র‍্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

‎

‎সিলেটের বন্দর বাজার এলাকায় র‍্যাব-৯ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা এবং বিক্রয় বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়।

‎

‎মঙ্গলবার (৯ মার্চ) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সিলেট কোতোয়ালী থানাধীন বন্দর বাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯-এর সদর কোম্পানি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেটের কর্মকর্তারা।

‎

‎ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৫ ধারা অনুযায়ী নিম্নলিখিত প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়, মেসার্স হৃদয় এন্ড ব্রাদার্স (হকার্স মার্কেট, বন্দর বাজার): ২০ হাজার টাকা।

‎শাহজালাল স্টোর (হকার্স মার্কেট, বন্দর বাজার) ২০ হাজার টাকা। অভিযান শেষে দুই প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

‎

‎র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করে কিছু প্রতিষ্ঠান পণ্যের মোড়ক ব্যবহার ও সঠিক সরবরাহে অবহেলা করছিল।

‎গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে।

‎তিনি আরও উল্লেখ করেন যে, জনস্বার্থে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও ভেজালবিরোধী অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

‎

‎

‎

‎

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎সিলেটে র‍্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সময় ০২:৫১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬