সিলেট ০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎হবিগঞ্জে পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার‎

পুলিশের অভিযানে মোটরসাইকেল সহ আটক দুই ডাকাত

‎
‎হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে একটি আরটিআর মোটরসাইকেলসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
‎গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাঁদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) ধ্রুবেশ চক্রবর্তী কিলো–১ ডে ডিউটির দায়িত্ব পালনকালে গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
‎
‎অভিযানের সময় একটি আরটিআর মোটরসাইকেলসহ সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ এবং থানার রেকর্ডপত্র যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত করা হয়।
‎গ্রেফতার ব্যক্তিরা হলেন-শায়েস্তাগঞ্জ উপজেলা-এর অলিপুর গ্রামের মৃত জলফু মিয়ার ছেলে মো. স্বপন মিয়া (৩৫) এবং একই গ্রামের জাহিদ মিয়ার ছেলে বাবলু মিয়া (২২)।
‎
‎পুলিশ জানায়, গ্রেফতার হওয়া স্বপন মিয়া একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
‎এর মধ্যে ১২টি ডাকাতি মামলা, বিশেষ ক্ষমতা আইনে ২টি মামলা, ৮টি মাদক মামলা, ২টি চুরির মামলা, ১টি দ্রুত বিচার মামলা, ১টি অপহরণ মামলাসহ আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।
‎
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার হওয়া দুইজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলার কার্যক্রম শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎হবিগঞ্জে পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার‎

সময় ১১:৫৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬