সিলেট ০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎সিলেটে র‍্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান‎ ৭ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা‎

‎সিলেট সিলেটের কুমারপাড়া এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
‎আজ রোববার ০৮ মার্চ দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এক যৌথ অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।
‎
র‍্যাব-৯ এর সিপিএসসি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন কুমারপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। পণ্যের মোড়ক ব্যবহার না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি এবং পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ এর বিভিন্ন ধারায় ৭ টি প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়।
‎ ইজি ফ্যাশন ২০ হাজার, Free land ২৫ হাজার |
‎ KLUBHAUS ৩০ হাজার, SEA SKY ১০ হাজার
‎মিলান ১০ হাজার, বার্টন ৩০ হাজার ও
‎হিদায়াহ ১০ হাজার মোট ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করা।

‎
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম (সোহাগ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থে এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এই ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।
‎অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাধারণ মানুষকে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎সিলেটে র‍্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান‎ ৭ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা‎

সময় ১১:২২:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬