সিলেট ০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

টাঙ্গাইলে অনুমোদনহীন ‘মিনি পেট্রোল পাম্প’ বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

অনুমোদনহীন ভাবে পেট্রোল বিক্রির করত এ আর ট্রেডার্স।

‎

‎টাঙ্গাইল সদর উপজেলায় অনুমোদনহীনভাবে গড়ে তোলা একটি ‘মিনি পেট্রোল পাম্প’-এর কার্যক্রম বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৮ মার্চ) বিকেলে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাসাখানপুর বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ পাম্পের মালিককে নগদ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

‎

‎স্থানীয় সূত্রে জানা যায়, বাসাখানপুর বাজারে ‘এ আর এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল বিক্রি করে আসছিলেন আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি। কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই তিনি একটি পাম্পের আদলে এই ব্যবসা পরিচালনা করছিলেন।

‎অভিযোগ রয়েছে, বর্তমান জ্বালানি সংকটের সুযোগ নিয়ে এই পাম্পে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করা হচ্ছিল। সাধারণ পাম্পে তেলের সীমাবদ্ধতা থাকলেও এখানে ৫০০ থেকে ১০০০ টাকার তেল অবাধে বিক্রি করা হতো, যা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়।

‎

‎সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, আব্দুর রাজ্জাক কোনো অনুমোদন ছাড়াই দোকানঘরের ভেতরে পেট্রোল পাম্প বসিয়ে বেশি দামে তেল বিক্রি করছেন। আইন অমান্য করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জনস্বার্থে উক্ত পাম্পের তেল বিক্রয় কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

‎

‎অভিযানে আরও উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর শাহিদা আক্তার, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

টাঙ্গাইলে অনুমোদনহীন ‘মিনি পেট্রোল পাম্প’ বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

সময় ০৫:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬