সিলেট ০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎ ‎আবু সালেহ আহমদ : শেকড় সন্ধানী এক নিভৃতচারী সাহিত্যসাধক। ‎মেধা ও পরিশ্রমে সাফল্য, এসএসসিতে গোল্ডেন এ প্লাস তুবার ‎জামালপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,সরঞ্জাম জব্দ ও বিনষ্ট

টাঙ্গাইলে মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার প্রদান‎

‎ টাঙ্গাইলে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
‎শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম শুধু ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় এটি অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি বলেন মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম শুধু ধর্মীয় শিক্ষার জায়গা নয় এটি অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি মডেল হয়ে উঠুক—এটাই আমাদের কামনা।
‎তিনি আরও বলেন, দেশের প্রান্তিক পর্যায়ের শিশুদের শিক্ষার আলোয় সম্পৃক্ত করতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
‎বিজয়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি ভবিষ্যতে পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীফা হক জেলা প্রশাসক টাঙ্গাইল। তিনি তাঁর বক্তব্যে বলেন, মন্দিরভিত্তিক শিক্ষাকেন্দ্রগুলোর মানোন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
‎পরে প্রধান অতিথি ও অন্যান্য বিশেষ অতিথিরা বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ

টাঙ্গাইলে মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার প্রদান‎

সময় ০৫:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬