সিলেট ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
News Title :
‎লাখাইয়ে বাড়ির আঙিনায় গাঁজার গাছ ও মজুত গাঁজা উদ্ধার, একজন গ্রেপ্তার ‎সাতছড়ি বনে গাছ চুরির অভিযোগ, তদন্ত শুরু বন বিভাগের‎ ‎ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে সমন্বয় সভা ‎নবীগঞ্জে স্কুল শিক্ষকদের স্বর্ণালংকার ছিনতাই মামলায় একজন গ্রেপ্তার মাধবপুরে বিজিবির অভিযানে প্রায় ১ কোটি জিরা ও ট্রাক জব্দ, দুইজন আটক নবীগঞ্জের হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান‎৩০টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আগুনে ধ্বংস‎ সিলেটে ট্রাকে তল্লাশি: ২৯৯ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার‎ ‎সিলেটে নাতনিকে অপহরণে বাধা দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৪ এলেঙ্গা কাঁচাবাজারে অসুস্থ গরু জবাইয়ের অভিযোগে জরিমানা‎

টাঙ্গাইলে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের ভর্তি পরীক্ষা সম্পন্ন

‎যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ প্রকল্পের ষষ্ঠ ব্যাচের ভর্তি পরীক্ষা টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের আশেকপুরস্থ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে একযোগে সারা দেশের ন্যায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‎এবারের ষষ্ঠ ব্যাচের ভর্তি পরীক্ষায় টাঙ্গাইল জেলার মোট ২৭৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রকল্পটি বাস্তবায়নে কারিগরি সহযোগিতায় রয়েছে আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’।

‎কেন্দ্র পরিদর্শন ও উপস্থিতিবৃন্দ

‎সকালে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন-১) মো. সেলিমুল ইসলাম।

‎এ সময় পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম এবং সহ-সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী, লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানা উপস্থিত ছিলেন।

‎এছাড়াও পরীক্ষা পরিচালনায় সহায়তা করেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সহকারী কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান এবং প্রশিক্ষক সঙ্গীতা সরকার, অমিত মন্ডল ও মাহবুবুর রহমানসহ অন্যান্য প্রতিনিধিরা।

‎কর্তৃপক্ষ জানিয়েছে, লিখিত পরীক্ষার পর আগামীকাল শনিবার (৭ মার্চ) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার সমন্বয়ে চূড়ান্ত ফলাফল বিজয়ীদের মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

‎প্রকল্পের উদ্দেশ্য

‎উল্লেখ্য, দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৪ সাল থেকে এই কার্যক্রম চলছে। এর মূল লক্ষ্য হলো দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি বেকারত্ব দূরীকরণ এবং নতুন উদ্যোক্তা তৈরি করা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎লাখাইয়ে বাড়ির আঙিনায় গাঁজার গাছ ও মজুত গাঁজা উদ্ধার, একজন গ্রেপ্তার

টাঙ্গাইলে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের ভর্তি পরীক্ষা সম্পন্ন

সময় ০৫:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬