সিলেট ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি ‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ নবীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বসার জায়গা নিশ্চিত করলেন পৌর প্রশাসক মো. রুহুল আমিন চুনারুঘাটে ১৫ কিলোমিটার ধাওয়া শেষে জনতার হাতে আটক ডাকাতি মামলার অভিযুক্ত, উদ্ধার প্রাইভেটকার মাদক দমনে পুলিশের বিশেষ উইং চান এমপি নাসের রহমান, তদবিরকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডিআইজি

এমপি নাসের রহমানের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের বৈঠক

‎মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানের সঙ্গে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা-এ প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (প্রেস, ইনফরমেশন, কালচার অ্যান্ড এডুকেশন) রাজেশ ভাটিয়াও উপস্থিত ছিলেন।

‎বৈঠক সূত্রে জানা যায়, হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতির অবস্থা পর্যবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ভারতীয় কূটনৈতিক প্রতিনিধি এ সফরে আসেন। বিশেষ করে চা-বাগানের শ্রমিকদের জীবনমান ও তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

‎এমপি নাসের রহমান জানান, চা-বাগান শ্রমিকদের কল্যাণে তিনি সংসদে একটি বিল উত্থাপনের কথা বলেছেন। এ বিষয়ে ভারতীয় প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন।
‎তিনি আরও বলেন, এলাকায় মন্দিরগুলো সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে—এ বিষয়েও ভারতীয় প্রতিনিধিদল সন্তুষ্টি প্রকাশ করেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে সম্প্রীতির সঙ্গে বসবাস করছেন বলেও তিনি উল্লেখ করেন।

‎ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ যেকোনো ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

‎বৈঠকে নাসের রহমান বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপদ অবস্থায় আছেন। তিনি উল্লেখ করেন, কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর আঘাত মানে তা অত্যন্ত গুরুতর সামাজিক অপরাধ হিসেবে বিবেচিত হয় এবং এ ধরনের ঘটনার আগে মানুষ একাধিকবার চিন্তা-ভাবনা করে।
‎তিনি আরও বলেন, হিন্দু ও মুসলমানদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে এবং তারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন।

‎এ সময় তিনি দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারতের কিছু ইলেকট্রনিক মিডিয়ায় হিন্দু কমিউনিটি বিষয়ে যে অপপ্রচার চালানো হয়েছিল, তা ছিল ভিত্তিহীন ও বানোয়াট।
‎নাসের রহমান বৈঠকে জোর দিয়ে বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করছেন এবং এ বিষয়ে কোনো অভিযোগ নেই।

‎তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে—হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা

এমপি নাসের রহমানের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের বৈঠক

সময় ১০:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬