সিলেট ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
News Title :
‎​সিলেট নগরীতে সবুজের ছোঁয়া: ধরা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। ‎জামালপুরে রাস্তার ইট বিক্রি মামলার আসামিকে আশ্রয় দেওয়া বন্ধুকে নেশাগ্রস্ত করে বসতঘর ও আসবাবপত্র বিক্রির অভিযোগ কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত‎ সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।‎ বানিয়াচংয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ‎জামালপুরে ইউপি শহীদ মিনারে মুরগি জবাই করে রক্ত-ময়লার স্তূপ: প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতি ও ছিনতাইকারী মামলার পলাতক আসামি রিপন গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা ও প্রাইভেটকার জব্দ‎ ‎জেলা সেরা থেকে রেঞ্জসেরা: শেরপুর ফাঁড়ির এসআই ওবায়দুল্লাহর সাফল্য ‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা

‎লাখাইয়ে নিখোঁজের পর সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

শিশু মানসুরার নিথর দেহ। ছবি- সংগৃহীত

‎হবিগঞ্জের লাখাই উপজেলায় নিখোঁজের একদিন পর মানসুরা বেগম (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বাড়ির অদূরে একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহত মানসুরা বেগম ওই এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সরিষা ক্ষেতে যায় মানসুরা। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে রাতে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

‎পরদিন সকালে স্থানীয়রা বাড়ির কাছের একটি সরিষা ক্ষেতে মানসুরার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

‎লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় তার নিজের পরনের কাপড় পেঁচানো অবস্থায় ছিল।
‎তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
‎এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎​সিলেট নগরীতে সবুজের ছোঁয়া: ধরা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি।

‎লাখাইয়ে নিখোঁজের পর সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

সময় ১০:৫১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬