সিলেট ০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
News Title :
‎জামালপুরে রাস্তার ইট বিক্রি মামলার আসামিকে আশ্রয় দেওয়া বন্ধুকে নেশাগ্রস্ত করে বসতঘর ও আসবাবপত্র বিক্রির অভিযোগ কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত‎ সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।‎ বানিয়াচংয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ‎জামালপুরে ইউপি শহীদ মিনারে মুরগি জবাই করে রক্ত-ময়লার স্তূপ: প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতি ও ছিনতাইকারী মামলার পলাতক আসামি রিপন গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা ও প্রাইভেটকার জব্দ‎ ‎জেলা সেরা থেকে রেঞ্জসেরা: শেরপুর ফাঁড়ির এসআই ওবায়দুল্লাহর সাফল্য ‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা ‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব।
‎বাড়ালে এক হাত, হবে শত হাত..

‎শিক্ষার মান উন্নয়নে বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার আলোচনা সভা

মতবিনিময় সভায় উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ।

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে বাড়ালে এক হাত, হবে শত হাত স্লোগানকে সামনে রেখে শিক্ষার মান উন্নয়নে এগিয়ে যাচ্ছে বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থা। আজ বনগাঁও গ্রামের শিক্ষার মান উন্নয়ন শীর্ষক এক ফলপ্রসূ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎সমাজের সার্বিক উন্নয়নে মানসম্মত শিক্ষার গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে সংস্থার নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমান ইংল্যান্ড প্রবাসী সদস্য তারেক আহমদ। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে গ্রামের শিক্ষার মান উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

‎সভায় বক্তব্য রাখেন সংস্থার সভাপতি সাইখুল হুসাইন অপু এবং সাধারণ সম্পাদক আজাদ রহমান। তারা শিক্ষার গুণগত মান উন্নয়নে পরিকল্পিত কর্মসূচি গ্রহণ, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধকরণ এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন। পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কোচিং, বই, খাতা ও অন্যান্য শিক্ষাসামগ্রী সরবরাহের আশ্বাস প্রদান করেন।
‎এছাড়াও উপস্থিত অনেক অভিভাবক তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নবীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নাবিল আহমদ, অর্থ সম্পাদক মারজান আহমদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ, প্রচার সম্পাদক হুসাম আহমেদ, কার্যনির্বাহী সদস্য রিপন আহমদ ও ইমরান আহমদ, আলী হাসান, সোহাগ আহমদ, কাওছার আহমদ, মাসুম আহমদ, নাইম আহমদ-সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় বর্তমান শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জ, নৈতিক শিক্ষার প্রসারসহ শিক্ষা কার্যক্রম জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় সকলেই শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
‎এই আয়োজন কেবল একটি আলোচনা সভাই নয়, বরং শিক্ষার মান উন্নয়নে একটি দৃঢ় অঙ্গীকার—যা ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরে রাস্তার ইট বিক্রি মামলার আসামিকে আশ্রয় দেওয়া বন্ধুকে নেশাগ্রস্ত করে বসতঘর ও আসবাবপত্র বিক্রির অভিযোগ

‎বাড়ালে এক হাত, হবে শত হাত..

‎শিক্ষার মান উন্নয়নে বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার আলোচনা সভা

সময় ০৯:০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬