সিলেট ০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
News Title :
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  ‎করাব ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাহবুব আলম মালু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ মৌলভীবাজারে পিকআপসহ চারজন আটক, চুরি হওয়া দুই গাভী উদ্ধার ‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা ‎সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা: দিরাই থেকে ২ আসামি গ্রেফতার মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিতকরণের শুভ উদ্বোধন ‎সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: জনবান্ধব পুলিশিংয়ের অঙ্গীকার

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২৯৭ আসনে ফল ঘোষণা, ২০৯টিতেই জয়ী বিএনপি‎

ইসি সচিব আখতার আহমেদ, সংবাদ সম্মেলনে চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
‎আজ শুক্রবার বেলা আড়াইটার পর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আখতার আহমেদ এই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।
‎বিএনপি ২০৯, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮ এনসিপি ৬ বাংলাদেশ খেলাফত মজলিস ২টি ও স্বতন্ত্র ৭ টি আসন পায়। এছাড়াও ইসলামী আন্দোলন,গণ-অধিকার পরিষদ, বিজেপি, গণসংহতি ও খেলাফত মজলিস প্রতিটি দল ১টি করে আসন পায়।
‎ইসি সচিব জানান, এবারের নির্বাচনে মোট ৫৯.৪৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। একই সাথে পরিচালিত গণভোটের ফলাফলও ঘোষণা করেন তিনি।
‎ হ্যাঁ জয়ী: ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট। না: ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট।
‎
‎বিজয় নিশ্চিত হলেও আইনি জটিলতায় চট্টগ্রামের দুটি আসনের ফলাফল এখনই গেজেটভুক্ত হচ্ছে না। অর্থ ঋণ মামলায় হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সরওয়ার আলমগীর এবং চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের আসলাম চৌধুরির ফলাফল স্থগিত রাখা হয়েছে। তবে গণভোটের চূড়ান্ত হিসেবে এই দুই আসনের ভোটও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে কমিশন নিশ্চিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন! 

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২৯৭ আসনে ফল ঘোষণা, ২০৯টিতেই জয়ী বিএনপি‎

সময় ০৪:৩২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬