সিলেট ১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

নবনির্বাচিত সংসদ সদস্য ডা. জীবনের সাথে বানিয়াচং’র সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ‎ অনুষ্ঠিত।

‎হবিগঞ্জ-২ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বানিয়াচংয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ। আজ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি দুপুর ১২টায় কামালখানীস্থ ‘হাসান মঞ্জিলে’ এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

‎সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেইনের নেতৃত্বে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন,
‎অনলাইন সিলেট সম্পাদক ও প্রকাশক, সিনিয়র সাংবাদিক আবদুল হক মামুন, সাংবাদিক সাহিদুর রহমান, শিব্বির আহমদ আরজু, আব্দাল মিয়া, আতাউর রহমান মিলন, আনোয়ার হোসেন, ফজলে এলাহি, আল হাদি, বদরুল লস্কর, দিলোয়ার হোসেন, লিলু আহমেদ, এসকে রাজ সজিব, আব্দুল মালিক, শিব্বির আহমদ নোমানীসহ অনলাইন প্ল্যাটফর্মে কর্মরত সংবাদকর্মীবৃন্দ।

‎শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন সাংবাদিকদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন,
‎আমরা সবাইকে সাথে নিয়ে একটি আধুনিক বানিয়াচং গড়তে চাই। বিশেষ করে শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থাসহ সকল ক্ষেত্রকে নতুন করে ঢেলে সাজানো হবে।

‎গঠনমূলক সমালোচনা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা
‎মুক্ত গণমাধ্যম ও মতপ্রকাশের গুরুত্বারোপ করে ডা. জীবন সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমার কাজে কোনো ভুল হলে আপনারা নির্দ্বিধায় সমালোচনা করতে পারবেন। আমি সমালোচনা সহ্য করতে প্রস্তুত। তবে সবার প্রতি আমার অনুরোধ থাকবে পজিটিভ ও গঠনমূলক সাংবাদিকতার ওপর জোর দেওয়ার জন্য।
‎সবশেষে, নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তিনি উপস্থিত সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

নবনির্বাচিত সংসদ সদস্য ডা. জীবনের সাথে বানিয়াচং’র সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ‎ অনুষ্ঠিত।

সময় ০৩:৪৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬