সিলেট ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
News Title :
‎লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। নবীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা ‎টাঙ্গাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ‎জুড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ‎গোয়াইনঘাটে ৭১ বোতল বিদেশি মদসহ বাবা-ছেলে গ্রেফতার হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, পরে ধরা পড়ল ১০০ খাতা জব্দ, দায়িত্ব হারালেন ৩ কর্মকর্তা ‎মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ১২৯ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেপ্তার ‎শেরপুর সেতুতে ৩৬ ঘণ্টা যান চলাচল নিয়ন্ত্রণ, ভোগান্তির আশঙ্কা ‎বিয়ানীবাজার থেকে ৩ এসএসসি-দাখিল পরীক্ষার্থী ছাত্রী উধাও

‎হবিগঞ্জ-২ আসনে ধানের শীষের বিশাল জয় ৬১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী ডাঃ জীবন

ডা. জীবন

‎ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত ফলাফল অনুযায়ী, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করে এই আসনের নতুন অভিভাবক নির্বাচিত হয়েছেন।

‎স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন পেয়েছেন মোট ১ লক্ষ ২৫ হাজার ২শ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদ (দেয়াল ঘড়ি প্রতীক) পেয়েছেন ৬৩ হাজার ৩১১ ভোট। অর্থাৎ ৬১ হাজার ৮৮৯ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন ডাঃ জীবন।

‎নির্বাচনের ফলাফল ঘোষণার পর বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ধানের শীষের সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। সাধারণ ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ডাঃ জীবনের এই বিজয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

‎নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং বানিয়াচং-আজমিরীগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই বিজয় আমার নয়, এই বিজয় বানিয়াচং ও আজমিরীগঞ্জের আপামর জনতার। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই।
‎উল্লেখ্য, সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটকে কেন্দ্র করে কোথাও কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায় নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

‎হবিগঞ্জ-২ আসনে ধানের শীষের বিশাল জয় ৬১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী ডাঃ জীবন

সময় ০৯:৫৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬