সিলেট ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
News Title :
সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।‎ বানিয়াচংয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ‎জামালপুরে ইউপি শহীদ মিনারে মুরগি জবাই করে রক্ত-ময়লার স্তূপ: প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতি ও ছিনতাইকারী মামলার পলাতক আসামি রিপন গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা ও প্রাইভেটকার জব্দ‎ ‎জেলা সেরা থেকে রেঞ্জসেরা: শেরপুর ফাঁড়ির এসআই ওবায়দুল্লাহর সাফল্য ‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা ‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব। ‎শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও ‘রাইট অব ওয়ে’ সংরক্ষণে কর্মশালা‎ র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ও টোকেন উদ্ধার

‎হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়ার সমর্থনে আউশকান্দিতে বিশাল গণমিছিল‎ অনুষ্ঠিত

গণমিছিলে রাজপথে ধানের শীষের নেতাকর্মীরা

‎জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ড. রেজা কিবরিয়ার সমর্থনে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার ০৯ ফেব্রুয়ারি বিকেলে ৫নং আউশকান্দি ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের উদ্যোগে এ গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বিবিয়ানা পাওয়ার প্লান্ট এলাকা থেকে শুরু করে মজলিসপুর, ভবানীপুর ও পিঠুয়া এলাকা অতিক্রম করে ঢাকা–সিলেট মহাসড়ক হয়ে সঈদপুর বাজারে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ড. রেজা কিবরিয়ার পক্ষে নানা শ্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে জনগণের ভোটে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান। পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
‎এ সময় উপস্থিত ছিলেন আউশকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কাওছার মিয়া, মোঃ জামাল মিয়া, ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ সুমন মিয়া, মোঃ আব্দুস শহিদ,বজলু মিয়া,আশিক মিয়া, মোঃ সাজু মিয়া,মোঃ ছালিক মিয়া, ২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ ছয়ফর মিয়া।

‎এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা মোঃ সুমন আহমদ, মনসুর মিয়া, মোঃ বাবুল মিয়া এবং স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সাজু মিয়া, রফি আহমদ, তাহিদ আহমদ, দিলোয়ার আহমদ, মোঃ শাকিল মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
‎নেতারা বলেন, ড. রেজা কিবরিয়া একজন সৎ, শিক্ষিত ও জনগণের নেতা। এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাকে সংসদে পাঠানোর কোনো বিকল্প নেই।
‎তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে জনগণ বিপুল ভোটে বিএনপির প্রার্থীকে বিজয়ী করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।‎

‎হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়ার সমর্থনে আউশকান্দিতে বিশাল গণমিছিল‎ অনুষ্ঠিত

সময় ১১:৫৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬