সিলেট ০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
News Title :
‎লস্করপুর থেকে উদ্ধার তক্ষক সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত ‎জামালপুরে টেকসই কৃষি,পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ােপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।‎ মাধআপুরে ৩০ বছরের জরাজীর্ণ ভবন, ছাদ ধসে আহত দপ্তরি, বন্ধ পাঠদান ১০ দফা দাবিতে শান্তিগঞ্জে কৃষক-মজুর-মৎস্যজীবীদের বৈঠক‎,আন্দোলন জোরদারের ঘোষণা ‎সিলেটে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: ১৩ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ ট্রাক জব্দ ‎ছাতকে মাদকবিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ‎আদালতে অভিযোগ- বিশ্বনাথে সংবাদ সম্মেলন,‎ বিদেশে যেতে দালালের খপ্পরে সর্বস্বান্ত ২১ পরিবার‎ ‎বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন‎সভাপতি, শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া ‎শান্তিগঞ্জ প্রেসক্লাবকে অভিনন্দন, সাংবাদিকদের প্রশংসা করলেন ফারুক আহমদ‎ ‎সিলেটে অনলাইন জুয়া চক্রের ২ সদস্য গ্রেফতার: উদ্ধার ৪ খাতা ও মোবাইল

সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ওসমানীনগরে গণসংযোগ ও পথসভা

পথ সভায় বক্তব্য রাখছেন বিএনপির নেতৃবৃন্দ।

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর সমর্থনে ওসমানীনগর উপজেলায় ব্যাপক গণসংযোগ ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

‎শনিবার ৭ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার সাদীপুর ইউনিয়নের চাতলপাড় ও নুরপুর এলাকা এবং বুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‎পথসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষের ভোটাধিকার সংকুচিত হয়ে পড়েছে। জনগণ এখন একটি অবাধ, সুষ্ঠু ও অংশ গ্রহণমূলক নির্বাচনের জন্য অপেক্ষা করছে। সেই প্রত্যাশার প্রতীক হিসেবেই ধানের শীষ আজ আবার জনগণের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

‎উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজকর ফয়েজের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির প্রেস সেক্রেটারি ও সাবেক সিলেট জেলা ছাত্রনেতা আশফাক আহমদ চিনু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য পাপ্পু, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক আক্তার আহমদ মিন্টু, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম এবং আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য শহীদ আহমেদ।

‎এছাড়াও উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ এহইয়া, সাদীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হাজী মো. আব্দুর রব, সদস্য মো. ছাদিক মিয়া, হোসাইন রাজা, সৈয়দ আছাদ ও শেখ আনহার, বিএনপির চাতলপাড় ওয়ার্ড সেন্টার কমিটির আহ্বায়ক হাফেজ মখছুদ ও সদস্য সচিব কলফ উদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রেজন আহমদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

‎পথসভায় বক্তারা আরও বলেন, ধানের শীষ কেবল একটি নির্বাচনী প্রতীক নয়; এটি মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে তাহসিনা রুশদীকে বিজয়ী করে জনগণের কণ্ঠস্বর সংসদে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎লস্করপুর থেকে উদ্ধার তক্ষক সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত

সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ওসমানীনগরে গণসংযোগ ও পথসভা

সময় ০৯:০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬