সিলেট ০৩:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা
‎সিলেটে জামায়াত আমির....

‎জনগণ দায়িত্ব দিলে ৫ বছরেই বদলে যাবে ‎দেশের চেহারা 

বক্তব্য রাখছেন ডা.শফিকুর রহমান

‎সিলেটে এক বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,জনগণ আমাদের দায়িত্ব দিলে আগামী পাঁচ বছরেই দেশের চেহারা পাল্টে যাবে। তরুণ প্রজন্ম এবং মা-বোনদের স্বপ্নের এক নতুন বাংলাদেশ আমরা উপহার দেব।

‎আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াত ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎বক্তব্যের শুরুতেই ডা. শফিকুর রহমান সিলেটের আধ্যাত্মিক গুরুত্ব তুলে ধরে বলেন, হযরত শাহজালাল (র.) তৎকালীন ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করতে এই সিলেটে এসেছিলেন। আমরা তারই উত্তরসূরী। গত ৫৪ বছর ধরে বাংলাদেশে জুলুমের রাজনীতি চলছে এবং জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে।

‎তিনি পরিবর্তনের জন্য হ্যাঁ ভোটের পক্ষেও প্রচারণা চালান। সবাইকে হ্যাঁ ভোটের পক্ষে রায় দেয়ার জন্য উপস্থিত জনতা করে আহবান জানান। তিনি বলেন, হ্যাঁ মানে আজাদিলী ‘না’ মানে গোলামী। তিনি আজাদী হওয়ার পক্ষে রায় দিতে সবাইকে অনুরোধ জানান।

‎তিনি আরও যোগ করেন,আমরা ক্ষমতায় গিয়ে জনগণের শাসক নয়, সেবক হতে চাই। ৫ আগস্টের পর আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা কোনো জালিমের ওপর প্রতিশোধ নেব না। আমরা ক্ষমা করে দিয়েছি এবং আমাদের নেতাকর্মীরা সেই কথা রেখেছেন। আমরা কোনো মামলা বাণিজ্য করিনি, অথচ অনেকে মামলা বাণিজ্য করে বিপুল অর্থের মালিক হয়েছেন।

‎জেলা জামায়াতের আমির হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশাল জনসভায় কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

‎প্রধান অতিথি হিসেবে ডা. শফিকুর রহমান বক্তব্য শেষ করে উপস্থিত জনতার সামনে ‘দাঁড়িপাল্লা’ও অন্যান্য প্রতীক তুলে ধরেন এবং ১১ দলীয় জোটের প্রার্থীর পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

‎সিলেটে জামায়াত আমির....

‎জনগণ দায়িত্ব দিলে ৫ বছরেই বদলে যাবে ‎দেশের চেহারা 

সময় ০৭:১১:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬