সিলেট ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
News Title :
‎জুড়ীতে রুম টু রিডের উদ্যোগে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন কর্মদক্ষতায় আবারও শ্রেষ্ঠ এসআই ওবায়দুল্লাহ ‎প্রাথমিক শিক্ষার মান যাচাইয়ে নতুন মনিটরিং নীতিমালা হচ্ছে পরিমার্জিত কারিকুলাম চালুর উদ্যোগ : ববি হাজ্জাজ‎ ‎প্রয়াত স্বামী ইলিয়াস আলীর নামে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে আবেগাপ্লুত এমপি লুনা নবীগঞ্জে মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ কুলাউড়ার লংলা কলেজে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত ‎মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ছাতকে ফুটবল খেলার জেরে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক সিলেটে এনসিসি ব্যাংক লালদিঘিরপাড় শাখার‎উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জন আটক

হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযান: ৬টি আইফোন সহ চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার।

ডিবি’র হাতে ৬ টি মোবাইলসহ আটক ৩ জন

‎হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৬টি চোরাই আইফোনসহ চোরচক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত এবং গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে চুনারুঘাট ও নবীগঞ্জ থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি টিম ৪ ফেব্রুয়ারি রাত ১১:৪৫ মিনিটে চুনারুঘাট থানাধীন নতুন ব্রিজ গোলচত্বর এলাকার বেঙ্গল ফুড দোকানের সামনে অভিযান চালায়। পরবর্তীতে ৫ ফেব্রুয়ারি রাত ১:৪৫ মিনিটে নবীগঞ্জ থানাধীন গোল্ডেন প্লাজার সামনে দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। এই দুই অভিযানে ঘটনাস্থল থেকে ৬টি আইফোন উদ্ধারসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
‎গ্রেপ্তারকৃতরা হল, দীব্য রায় (২৮) পিতা- দিলিপ রায়, সাং- মাধবপুর বাজার (কাপড় পট্টি)।
‎মোঃ ইকরাম (১৮) পিতা- মোঃ খোরশেদ, সাং- মাধবপুর বাজার ফায়ার সার্ভিস রোড। ইফতেকার হোসেন মাছুম (২২) পিতা- মৃত রমজান আলী, সাং- ইনামবাই, বাউলা ইউনিয়ন, নবীগঞ্জ।
‎
‎উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে এবং আটককৃত আসামিদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানায়। জেলাজুড়ে অপরাধ দমনে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জুড়ীতে রুম টু রিডের উদ্যোগে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন

হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযান: ৬টি আইফোন সহ চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার।

সময় ১২:৫৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬