সিলেট ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা
‎​কানাইঘটের কলেজ ছাত্র ইসমাইল হত্যা...

র‍্যাব-৯ ও পুলিশের যৌথ অভিযানে ১২ ঘণ্টায় ৩ আসামি গ্রেফতার‎

ছবি – র‍্যাব-৯ এর সৌজন্যে

‎সিলেটের কানাইঘাটে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ইসমাইল আহমদ (১৯) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল ৩ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ও সিলেট জেলা পুলিশ। হত্যাকাণ্ডের মাত্র ১২ ঘণ্টার মধ্যে এক যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত ইসমাইল আহমদ কানাইঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। গত ৪ ফেব্রুয়ারি সকালে কানাইঘাটের মুজাপুর এলাকায় নিজেদের বসতবাড়ির পাশে মাটি ভরাটের কাজ করছিলেন ইসমাইল। এসময় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ তাকে বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।
‎একপর্যায়ে সকাল আনুমানিক ১০টার দিকে ১নং আসামি ইসলাম উদ্দিন ধারালো চাকু দিয়ে ইসমাইলের বুকের নিচে আঘাত করে মারাত্মক জখম করে। অন্যান্য আসামিরাও তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে ইসমাইল মাটিতে লুটিয়ে পড়েন।
‎ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে ইসমাইলের মাকেও ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়, যার ফলে তার নাড়িভুঁড়ি বের হয়ে আসে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন এবং তার মাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

‎গোপন সংবাদের ভিত্তিতে ৫ ফেব্রুয়ারি রাত ১২:৩০ মিনিটে ওসমানীনগর থানার বুরুঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ইসলাম উদ্দিন (১৯)
‎মোঃ লোকমান হোসাইন (২৩) জয়নাল হোসাইন (৫৭) গ্রেফতারকৃতরা সবাই কানাইঘাট থানার মুজাপুর এলাকার বাসিন্দা।
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

‎​কানাইঘটের কলেজ ছাত্র ইসমাইল হত্যা...

র‍্যাব-৯ ও পুলিশের যৌথ অভিযানে ১২ ঘণ্টায় ৩ আসামি গ্রেফতার‎

সময় ০৯:০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬