
জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান/২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারী সকাল ১১ টা অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) পলি রানী দেব, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সাইট্রাস গবেষনা কেন্দ্রের সিনিয়র গবেষণা কর্মকর্তা ঝুটন সরকার, জৈন্তাপুর প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি নূরুল ইসলাম সহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং সুধীজন
এনামুল ইসলাম, জৈন্তাপুর প্রতিনিধি 



















