সিলেট ০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর ‎জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি হলেন হবিগঞ্জ-১ আসনের এমপি ড.রেজা কিবরিয়া

‎গ্যাং, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা এম নাসের রহমানের

‎মৌলভীবাজারবাসীকে আশ্বস্ত করে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান বলেছেন, ধানের শীষ বিজয়ী হলে মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরের কথা—এডাল্ট গ্যাংসহ কোনো গ্যাংয়েরই অস্তিত্ব থাকবে না। চাঁদাবাজির কোনো শব্দও কেউ শুনবে না। সব ধরনের অপরাধের বিরুদ্ধে থাকবে একেবারে জিরো টলারেন্স।

‎বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে ইয়ুথ ফোরাম মৌলভীবাজারের আয়োজনে ক্রীড়া সংগঠন, সামাজিক সংগঠন ও প্রাণবন্ত যুবসমাজের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‎এম নাসের রহমান মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী। তিনি বলেন, মৌলভীবাজার ও রাজনগরের তরুণদের মাঠমুখী করতে শুটিং ক্লাব চালু করা হবে এবং নিয়মিত ফুটবল লিগ আয়োজন করা হবে। শেরপুরের আইনপুর মাঠকে পূর্ণাঙ্গ খেলাধুলার উপযোগী মাঠে রূপান্তর করা হবে। পাশাপাশি কলেজ মাঠ গুলো উন্নয়ন করে ফুটবল ও ক্রিকেট অনুশীলনের স্থায়ী ব্যবস্থা গড়ে তোলা হবে।

‎তিনি আরও জানান, আধুনিক সুইমিং পুল নির্মাণ এবং ফুটবল লিগ চালু করা হবে ফাস্ট প্রায়োরিটিতে। কাবাডি খেলোয়াড়দের জন্য আলাদা একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। একই সঙ্গে একটি আধুনিক মাল্টিপারপাস ইনডোর স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলা হবে, যাতে তরুণরা নিয়মিত খেলাধুলার সুযোগ পায়।

‎কাশীনাথ স্কুলে একটি স্থায়ী স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়ে এম নাসের রহমান বলেন, সেখানে কোনো ধরনের বাণিজ্যিক মেলা আয়োজন করতে দেওয়া হবে না। খেলাধুলার জায়গা খেলাধুলার জন্যই থাকবে।

‎কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজি প্রসঙ্গে কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন,মৌলভীবাজারে কোনো গ্যাং থাকবে না। কিশোর গ্যাং তো দূরের কথা—এডাল্ট গ্যাংও না। সব গ্যাং মনু নদে ভেসে যাবে। চাঁদাবাজির কোনো শব্দও এ জেলায় কেউ শুনবে না।

‎মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এম নাসের রহমানের জ্যেষ্ঠ কন্যা, ক্যামিক্যাল ইঞ্জিনিয়ার আমিরা রহমান। তিনি বলেন, তিনি একজন স্পোর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানুষ। ছোটবেলা থেকেই ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেনিস ও বাস্কেটবল খেলেছেন। খেলাধুলা একজন মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে এবং একজন স্পোর্টসম্যান হিসেবে ডিসিপ্লিনড লাইফ মেইনটেইন করাই মূল শিক্ষা।
‎তিনি মৌলভীবাজার ও রাজনগরে আরও খেলার মাঠ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেন, এ জন্য বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দিতে হবে এবং শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে।

‎মতবিনিময় সভায় কলেজ শিক্ষার্থী, বিভিন্ন ক্রীড়া সংগঠনের খেলোয়াড় ও কোচ, সামাজিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তারা খেলাধুলা, শিক্ষা ও যুব উন্নয়ন নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন। এম নাসের রহমান তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২

‎গ্যাং, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা এম নাসের রহমানের

সময় ০৭:৪১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬