সিলেট ০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
News Title :
‎নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু‎ ‎ঈদের জামাতের টাকা তোলা নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে সংঘর্ষ আহত কয়েকজন র‍্যাব-৯ এর অভিযানে সিলেটে চাঞ্চল্যকর আলিমা বেগম হত্যা মামলার আসামি গ্রেফতার। ‎মধুপুর পৌরসভা নির্বাচন: ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়তে চান যুবদল নেতা সাগর ‎আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদ জামাতকে ঘিরে জোর প্রস্তুতি চলছে ‎ধোপাখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ‘গরিবের ডাক্তার’ আবু সাঈদ সুরুজ মৌলভীবাজারে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন।‎ ‎​বানিয়াচংয়ে শতাধিক অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো ‘সেবা ফাউন্ডেশন’ নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১‎ ‎বাহুবলে ভয়াবহ অগ্নিকাণ্ড: মুহূর্তেই ছাই বসতঘর, দগ্ধ হয়ে ২ গরুর মৃত্যু‎

‎জনগণের দোরগোড়ায় সালাউদ্দিন টুকু: টাঙ্গাইলে চালু হলো ‘জনতার সংযোগ’ ফোন বুথ

চালু হলো ‘জনতার সংযোগ’ ফোন বুথ, উদ্বোধন করেন সুলতান সালাউদ্দিন টুকু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনতে তিনি নির্বাচনী এলাকায় চালু করেছেন ‘জনতার সংযোগ’ নামক বিশেষ ফোন বুথ।

‎এই বিশেষ ফোন বুথের মাধ্যমে যেকোনো সাধারণ নাগরিক কোনো মাধ্যম ছাড়াই সরাসরি সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে কথা বলতে পারবেন। স্থানীয়রা মনে করছেন, এই উদ্যোগের ফলে জনপ্রতিনিধি ও জনগণের মধ্যকার দীর্ঘদিনের দূরত্ব ঘুচে যাবে এবং জবাবদিহিতা নিশ্চিত হবে।

‎দলীয় সূত্র অনুযায়ী, টাঙ্গাইল-৫ আসনে মোট ৩০টি ফোন বুথ স্থাপন করা হবে।১২টি ইউনিয়নে মোট ১২টি বুথ ও  টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডে ১৮টি বুথ।

‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে দাইন্না ইউনিয়নে একটি ফোন বুথ উদ্বোধনকালে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একটি বাটন চাপলেই সরাসরি আমার ফোনে সংযোগ হবে। যেকোনো সাধারণ মানুষ সরাসরি আমার কাছে তাদের সমস্যার কথা বলতে পারবেন। আমি নির্বাচিত হলে আমার কাছে আসার জন্য আর কোনো মধ্যস্বত্বভোগী বা ভায়ার প্রয়োজন হবে না।

‎তিনি আরও যোগ করেন যে, আগামী পাঁচ বছর তিনি নিজেকে টাঙ্গাইলের মানুষের সেবায় উৎসর্গ করতে চান।
‎উন্নয়নে ২৩ দফা ও ৩১ দফা অঙ্গীকার
‎নির্বাচনী প্রচারণায় টাঙ্গাইলের সার্বিক উন্নয়নের জন্য সালাউদ্দিন টুকু ২৩ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন।
‎এর পাশাপাশি বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারও করেন তিনি। তার মূল লক্ষ্য টাঙ্গাইলকে একটি নিরাপদ, মাদকমুক্ত ও আধুনিক মডেল শহর হিসেবে গড়ে তোলা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু‎

‎জনগণের দোরগোড়ায় সালাউদ্দিন টুকু: টাঙ্গাইলে চালু হলো ‘জনতার সংযোগ’ ফোন বুথ

সময় ০৫:০০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬