সিলেট ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

‎বানিয়াচংয়ে যৌথ বাহিনীর অভিযানে আ’লীগ নেতা ও ইউপি সদস্যসহ ৪ জন গ্রেপ্তার

সেনাবাহিনীর হাতে আটককৃত ইউপি সদস্য শহীদ মিয়া।

‎হবিগঞ্জের বানিয়াচংয়ে ও আজমিরীগঞ্জে সেনাবাহিনীর গভীর রাতের পৃথক,পৃথক অভিযানে আ’লীগ নেতা ৯ মার্ডারের পলাতক আসামী ইউপি সদস্য সহ ৪ জনকে আটক করা হয়েছে।

‎আটককৃতরা হলেন, বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামালখানী মহল্লার মানিক মিয়ার পুত্র ইউপি সদস্য ৯ মার্ডার মামলার পলাতক আসামী শহীদ মিয়া (৩৫)। গোপন সংবাদের ভিত্তিতে ফজরের আজানের পূর্ব মুহূর্তে তার বাড়িতে অভিযান পরিচালনা করে আটক করে সেনাবাহিনী।

‎অপরদিকে রাত দেড়টার দিকে ৮নং খাগাওড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুর্শী খাগাওড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে হবিগঞ্জ সদর থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতের মামলার আসামী আ’লীগ নেতা আবু বক্কর মিয়ার পুত্র তোফায়েল আহমেদ (৩২)কে আটক করেন।
‎আটককৃত তোফায়েল আহমেদ উপজেলা আওয়ামীলীগ’র রাজনীতির সাথে জড়িত ছিলেন।

‎অন্যদিকে আজমিরীগঞ্জে সেনাবাহিনী অভিযান চালিয়ে দুই দাঙ্গাবাজ আসামীদেরকে আটক করেন। আটককৃতরা হলো, উপজেলার ৩নং জলসুখা ইউনিয়নের শংকর পাশা গ্রামের আওলাদ মিয়ার পুত্র রেজাউল করিম ও একই গ্রামের কামরুল মিয়ার পুত্র সাইদুর মিয়া।

‎আটককৃতদের বিষয়টি সেনাবাহিনীর গোয়েন্দা সূত্র নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ১৭জানুয়ারি (শনিবার) গভীর রাত দেড়টার দিকে বানিয়াচং উপজেলার খাগাওড়া থেকে একজনকে আটক করার পর ফজরের আজানের পূর্ব মুহূর্তে ৯ মার্ডারের ৬৭নং পলাতক আসামী ইউপি সদস্য শহীদ মিয়াকে তার বাড়ি থেকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।

‎এছাড়াও আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে অভিযান পরিচালনা করে মারামারির মামলার দুই কুখ্যাত দাঙ্গাবাজ আসামীকে আটক করা হয়েছে। পরে উক্ত আটককৃত  আসামীদেরকে আজমিরীগঞ্জ থানা ও বানিয়াচং থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
‎সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

‎বানিয়াচংয়ে যৌথ বাহিনীর অভিযানে আ’লীগ নেতা ও ইউপি সদস্যসহ ৪ জন গ্রেপ্তার

সময় ০৯:৪৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬