সিলেট ০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
News Title :
হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব। হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিসসহ আহত কয়েকজন নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি

‎জুড়ীতে মেয়ে হত্যার বিচার চেয়ে বাবার সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ভুক্তভোগী পিতা।

‎মৌলভীবাজার জেলার জুড়ীতে মেয়ে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ভোক্তভোগী বাবা। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সাগরনাল ইউনিয়নের সমাই বাজারে সংবাদ সম্মেলন করেন জাঙ্গালিয়া গ্রামের আব্দুস শহীদ নামের ওই ভোক্তভোগী বাবা।

‎স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের আব্দুস শহীদের মেয়ে পার্শ্ববর্তী গ্রাম উত্তর বড়ডহর এলাকার কুতুব উদ্দিনের স্ত্রী মরিয়ম আক্তার (২৫) এবং তার চার বছর বয়সী একমাত্র ছেলে আয়ান মোহাম্মদ তোহার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। হৃদয়বিদারক এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুরো উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্বামীর বাড়ীতে মা ছেলের আত্নহত্যর ঘটনার পর মরিয়ম আক্তারের বাবা যৌতুক ও নির্যাতনের কারণে তার মেয়ে ও নাতিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন। এ বিষয়ে তিনি জুড়ী থানায় বাদী হয়ে মেয়ের স্বামী কুতুব উদ্দিনকে আসামী করে মামলা দায়ের করেন।

‎সংবাদ সম্মেলনে আব্দুস শহীদ অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় নানা অজুহাতে আমার মেয়েকে নির্যাতন করত কুতুব উদ্দিন। মেয়ের সংসারের দিকে তাকিয়ে কুতুব উদ্দিনকে বিভিন্ন সময় যৌতুকের টাকা দেয়া হয়েছে। কিন্তু তার চাহিদা দিন দিন বাড়তে থাকে। এক পর্যায়ে আমি টাকা দেয়া বন্ধ করে দিলে তার নির্যাতনের মাত্রা বেড়ে যায় এবং আমার মেয়েকে আমার বাড়ীতে আসা বন্ধ করে দেয় এবং বাবার বাড়ীতে আসলে তাকে তালাক দেয়া হবে বলে হুমকি দেয়। এসব কারণে দীর্ঘদিন থেকে আমার মেয়ে আমার বাড়ীতে আসার সুযোগ পায়নি। সর্বশেষ আমার মেয়ে ও নাতিকে কুতুব উদ্দিন হত্যা করেছে। আমি সুষ্ঠ তদন্তের মাধ্যমে মেয়ে ও নাতি হত্যার বিচার চাই।

‎সংবাদ সম্মেলনে আব্দুস শহীদের ভাই আব্দুল হাসিব, দুবাই প্রবাসী শামীম আহমেদ, সাবেক ইউপি সদস্য আব্দুস শহীদ আব্দুল্লাহ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব।

‎জুড়ীতে মেয়ে হত্যার বিচার চেয়ে বাবার সংবাদ সম্মেলন

সময় ০৭:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬