সিলেট ০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ বিএনপি নেতা ও তরুণ ব্যবসায়ী রাহুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা‎ শান্তিগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে অংশীজনদের কর্মশালা ‎মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, আহতদের মাঝে অনুদান বিতরণ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালি আলোচনাসভা ও হাতধোয়া প্রদর্শনী ‎তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ ‎তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার সিলেটের জৈন্তাপুরে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টা: মূলহোতা রামিম গ্রেফতার ‎বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর ইন্তেকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র গভীর শোক

‎সিলেটের জাফলংয়ে ভাঙারি দোকান থেকে পুরাতন মর্টার শেল উদ্ধার!

পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত পুরাতন মর্টার শেল উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। ছবি- সংগৃহীত।

‎
‎সিলেটের সীমান্তবর্তী জাফলং বাজার এলাকায় একটি ভাঙারি দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি অবিস্ফোরিত পুরাতন মর্টার শেল উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এই ঘটনাটি ঘটে। পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং বাজারে অবস্থিত বাচ্চু মিয়ার ভাঙারি দোকানের সামনে।
‎স্থানীয়রা বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
‎
‎গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান,স্থানীয়দের খবরে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মর্টার শেল সদৃশ বস্তুটি উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,এটি মহান মুক্তিযুদ্ধকালীন সময়ের একটি পরিত্যক্ত মর্টার শেল।
‎নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে পুলিশ জানায়।
‎
‎জনবহুল বাজার এলাকায় মর্টার শেল পাওয়ার খবরে শুরুতে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।
‎
‎

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ

‎সিলেটের জাফলংয়ে ভাঙারি দোকান থেকে পুরাতন মর্টার শেল উদ্ধার!

সময় ০৭:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫