সিলেট ১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার ‎দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির ‎আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই  ইউএনও, স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত।।‎‎ হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ ‎মৌলভীবাজারে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ ৩জন গ্রেফতার। ‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎মাধবপুরের ধর্মঘর-হরষপুর সড়কে ড্রাইভিং শিখতে গিয়ে প্রাণ গেল এক যুবকের।

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর-হরষপুর সড়কে ড্রাইভিং শিখতে গিয়ে প্রাণ গেল এক যুবকের। মঙ্গলবার সকালে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কার গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হন। ভয়াবহ এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎নিহত যুবক হিমেল (২০) ধর্মঘর ইউনিয়নের সোয়াবই মোল্লা বাড়ির মোহন মিয়ার ছেলে। পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় তার মৃত্যুতে স্বজনরা ভেঙে পড়েছেন। আহত আরোহী এনায়েতুল্লাহ (২২), চৌমুহনী ইউনিয়নের আনন্দ গ্রামের বাসিন্দা। তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

‎স্থানীয়রা জানান, সকালে হিমেল ও এনায়েতুল্লাহ নতুন একটি প্রাইভেট কার নিয়ে সড়কে ড্রাইভিং অনুশীলন করছিলেন। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বড় গাছে ধাক্কা দিলে দুজনই গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন।

‎কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনা ঘটে। গাড়িটি জব্দ করা হয়েছে, তদন্ত চলছে।

‎এ ঘটনায় স্থানীয়রা অনভিজ্ঞভাবে সড়কে ড্রাইভিং শেখার প্রবণতার কঠোর নিয়ন্ত্রণ ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন, যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার

‎মাধবপুরের ধর্মঘর-হরষপুর সড়কে ড্রাইভিং শিখতে গিয়ে প্রাণ গেল এক যুবকের।

সময় ০৫:৩৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫