সিলেট ০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

কুয়াশা ঢাকা মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়ক।

‎

‎
‎মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর থেকে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে নাকাল হয়ে পড়েছে এলাকাবাসী। সকাল ৬টা থেকে ৯টার মধ্যে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস—যা এদিন দেশের সর্বনিম্ন।
‎
‎চা বাগান, হাওর ও পাহাড়বেষ্টিত হওয়ায় শ্রীমঙ্গল স্বভাবতই শীতপ্রবণ এলাকা। ভোরের ঘন কুয়াশায় রাস্তাঘাট প্রায় অদৃশ্য হয়ে যায়, জনজীবনেও নেমে আসে স্থবিরতা। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়তে থাকা শীতে চা শ্রমিক অধ্যুষিত অঞ্চল ও স্টেশন রোডের ফুটপাতজুড়ে শীতবস্ত্রের চাহিদা বেড়েছে চোখে পড়ার মতো।
‎
‎তবে বেলা বাড়ার পর কুয়াশা কাটলে সূর্যের আলোয় শীতের তীব্রতা কিছুটা কমে আসে বলে জানিয়েছেন স্থানীয়রা।
‎
‎এদিকে নতুন ধান ওঠার মৌসুমকে ঘিরে জেলায় নবান্ন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। নতুন চালের সুবাস আর বিভিন্ন পিঠা-পুলির রমরমায় গ্রামীণ জনপদে বইছে উৎসবের হাওয়া। সন্ধ্যা নামার পর শহরের অলিগলির পিঠার দোকানগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।
‎
‎তীব্র শীতের মধ্যেও জীবিকার টানে সকালে কাজে বের হয়েছেন রিকশাচালক, ভ্যানচালক ও চা বাগানের শ্রমিকরা। রিকশাচালক ওসমান ও কৃষক আকরম আলী বলেন, “রোদের দেখা মিললে কাজে একটু স্বস্তি আসে।”
‎
‎শীত বৃদ্ধি পাওয়ায় শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, নিউমোনিয়া ও হাঁপানিসহ ঠান্ডাজনিত রোগ বেড়েছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা গত সপ্তাহের তুলনায় বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন।
‎
‎শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক দিলীপ বৈষ্ণব জানান, ভোর ৬টা ও সকাল ৯টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

সময় ০৫:০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫