সিলেট ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবা ও ৬ লাখ টাকা জব্দ, আটক ১ হবিগঞ্জে ‎ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক বিয়ানীবাজারে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার ‎নবীগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার ‎শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত ‎দিরাই’র মিতা হত্যা মামলার নারী আসামী সিলেটে র‍্যাবের হাতে গ্রেফতার ‎মাধবপুরে সালিশ বৈঠকে ভিডিও ধারণ নিয়ে  সংঘর্ষ, আহত ৩০ বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

‎ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অর্ধশতাধিক‎!

দুই বসের মুখোমুখি সংঘর্ষে বাসের একসাইট উড়ে যায়।

‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩ জনের প্রাণহানি ঘটেছে।
‎এই দুর্ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
‎ আজ ৪ঠা নভেম্বর (মঙ্গলবার), দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে। ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান,সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কুমিল্লা থেকে সিলেটগামী রয়েল পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দু’টির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহতদের অনেকের হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।
‎মুখোমুখি সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে দু’জনের প্রাণহানি ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পথে এনা গাড়ির সুপারভাইজার সাজু মিয়া (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা ৩ জন হলেও, তবে সংখ্যাটি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

‎দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

‎দুর্ঘটনার পরপরই ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবা ও ৬ লাখ টাকা জব্দ, আটক ১

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

‎ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অর্ধশতাধিক‎!

সময় ০৩:৪০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫