সিলেট ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
News Title :
হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব। হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিসসহ আহত কয়েকজন নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি

মনোজ ঘোষ পিপলুর বাড়িতে হামলা, দেবতা ঘরে ভাঙচুর

ছবি- প্রতীকী।

সিলেট জেলার ওসমানীনগর থানার পশ্চিমগাঁও গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এক পরিবারের উপর উগ্র মৌলবাদী হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মনোজ ঘোষ পিপলু, জানান যে ৬ আগস্ট ২০২৪ তারিখে এলাকার উগ্র মৌলবাদী ইসলামী সন্ত্রাসীরা তার পারিবারিক বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা শুধু বসতবাড়িতেই নয়, মনোজ ঘোষের বাড়ির পবিত্র দেবতা ঘরেও ভাঙচুর চালায় এবং সম্পূর্ণভাবে চুরমার করে দেয়। এ ঘটনাকে তিনি ধর্মীয় সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের জঘন্য উদাহরণ হিসেবে অভিহিত করেছেন।

মনোজ ঘোষ জানান, বর্তমানে বাংলাদেশের সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। রাজনৈতিক অস্থিরতা ও মৌলবাদী তৎপরতার সুযোগে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা ও জুলুম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয় প্রশাসনের নিকট তিনি দ্রুততম সময়ের মধ্যে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এদিকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে এবং তারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের আশু পদক্ষেপ কামনা করছেন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব।

মনোজ ঘোষ পিপলুর বাড়িতে হামলা, দেবতা ঘরে ভাঙচুর

সময় ০৯:৫১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪