সিলেট ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ বিএনপি নেতা ও তরুণ ব্যবসায়ী রাহুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা‎ শান্তিগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে অংশীজনদের কর্মশালা ‎মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, আহতদের মাঝে অনুদান বিতরণ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালি আলোচনাসভা ও হাতধোয়া প্রদর্শনী ‎তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ ‎তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার সিলেটের জৈন্তাপুরে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টা: মূলহোতা রামিম গ্রেফতার ‎বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর ইন্তেকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র গভীর শোক
বাংলাদেশ- নেদারল্যান্ডস টি-২০ সিরিজ।

‎বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-২০ সিরিজ:‎সিলেটে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-২০সিরিজ নিয়ে বিশেষ সভায় বক্তব্য রাখছেন এসএমপি কমিশনার মো. রেজাউল করিম।

‎
বাংলাদেশ জাতীয় দল এবং নেদারল্যান্ডস জাতীয় দলের মধ্যে আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজকে সামনে রেখে সিলেটে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল, ১৭ আগস্ট বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে এই গুরুত্বপূর্ণ সভাটি হয়।

এতে সভাপতিত্ব করেন এসএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা।
‎আগামী ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই উপলক্ষে স্টেডিয়াম এবং তার আশেপাশে আইন-শৃঙ্খলা, নিরাপত্তা, এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
‎সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ডিজিএফআই, এনএসআই, র্যা ব-৯, সেনাবাহিনী, বিসিবি, ফায়ার সার্ভিস, সিলেট সিটি কর্পোরেশন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এবং স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন নিরাপত্তা ও সেবামূলক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার এবং খেলোয়াড়দের আবাসস্থল হোটেল গ্র্যান্ড সিলেটের প্রতিনিধিরাও যোগ দেন।
‎উপস্থিত সকলেই নিজেদের দায়িত্ব ও অভিজ্ঞতার আলোকে সিরিজটি সফলভাবে আয়োজনের জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সবাইকে আশ্বস্ত করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিরিজটি সফলভাবে সম্পন্ন হবে।
‎সকল অংশগ্রহণকারী সংস্থার প্রতি ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ

বাংলাদেশ- নেদারল্যান্ডস টি-২০ সিরিজ।

‎বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-২০ সিরিজ:‎সিলেটে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

সময় ০৭:২৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫