সিলেট ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর
জাফলংয়ের পিয়াইন নদীতে মাছ শিকার উৎসব...

উৎসবে মেতেছেন সৌখিন ও পেশাদার মৎস্য শিকারীরা

জাফলংয়ের পিয়াইন নদীতে সৌখিন মৎস শিকারীদের মাছ ধরার দৃশ্য।

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীর কাটারি নামক স্থানে এখন মাছ শিকারীদের মিলনমেলা বসেছে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত স্থানীয় এবং দূর-দূরান্ত থেকে আসা সৌখিন ও পেশাদার মৎস্য শিকারীরা হুইল বরশি দিয়ে মনের আনন্দে মাছ ধরছেন।

‎স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই নদীতে মাছ শিকারের জন্য উপযুক্ত সময়। সিলেট ও এর আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক শিকারী এই সময়ে জাফলংয়ে এসে ভিড় জমান।

‎স্থানীয় মাছ শিকারী রাসেল ও আব্দুল মান্নান জানান, গত বছরও এই সময়ে অনেকে শখের বশে আবার অনেকে পেশাদারীভাবে মাছ ধরতে এসেছিলেন। এ বছরও একই রকম উৎসবমুখর পরিবেশে মাছ ধরা শুরু হয়েছে। পিয়াইন নদীর এই অংশে মাছ শিকারকে কেন্দ্র করে এক দারুণ উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে, যা সবার মধ্যে আনন্দ ছড়িয়ে দিচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

জাফলংয়ের পিয়াইন নদীতে মাছ শিকার উৎসব...

উৎসবে মেতেছেন সৌখিন ও পেশাদার মৎস্য শিকারীরা

সময় ০৩:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫