সিলেট ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎গোয়াইনঘাটে পিয়াইন নদীতে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ ২৪ ঘন্টা পর উদ্ধার।

বিজিবি সদস্য মাসুম বিল্লাহ নিথর দেহ। ছবি- সংগৃহীত।

‎সিলেটের গোয়াইনঘাটে পিয়াইন নদীতে নৌকাডুবির ২৪ ঘণ্টা পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ আগস্ট) বিকেল ৪টা ৪৫ মিনিটে স্থানীয় ডুবুরিরা তার লাশ উদ্ধার করেন।

‎শনিবার (৯ আগস্ট) বিকেলে পিয়াইন নদীতে চোরাচালান বিরোধী অভিযানের সময় একটি নৌকাডুবিতে নিখোঁজ হন সিপাহী মাসুম বিল্লাহ। পশ্চিম জাফলং এবং সদর ইউনিয়নের মধ্যবর্তী আমবাড়ি (পন্নগ্রাম) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোনারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা একটি ইঞ্জিনচালিত নৌকায় করে ভারতীয় চোরাচালান পণ্যের খোঁজে টহল দিচ্ছিলেন। এ সময় তারা সন্দেহভাজন একটি চোরাচালানকারী নৌকার পিছু নেন। ধাওয়া করার একপর্যায়ে দুটি নৌকার মধ্যে সংঘর্ষ হয় এবং উভয় নৌকা ডুবে যায়।

বিজিবির নৌকাটিতে থাকা দুই সদস্যের মধ্যে একজনকে স্থানীয় জেলেরা উদ্ধার করতে সক্ষম হলেও সিপাহী মাসুম বিল্লাহ নিখোঁজ হন। তার নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস, পুলিশ এবং বিজিবি যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

‎গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌকাডুবির স্থান থেকে বেশ কিছুটা দূরে আজ বিকেলে মাসুম বিল্লাহর মরদেহ ভেসে ওঠে। নিহত বিজিবি সদস্য মাসুম বিল্লাহর বাড়ি নেত্রকোনা জেলায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎গোয়াইনঘাটে পিয়াইন নদীতে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ ২৪ ঘন্টা পর উদ্ধার।

সময় ১১:৩২:০২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫