সিলেট ০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
News Title :
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  ‎করাব ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাহবুব আলম মালু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ মৌলভীবাজারে পিকআপসহ চারজন আটক, চুরি হওয়া দুই গাভী উদ্ধার ‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা ‎সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা: দিরাই থেকে ২ আসামি গ্রেফতার মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিতকরণের শুভ উদ্বোধন ‎সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: জনবান্ধব পুলিশিংয়ের অঙ্গীকার

‎গোয়াইনঘাটে চা বাগানে ডেকে নিয়ে যুবককে জবাই করে নৃশংসভাবে হত্যা, আটক ৩‎

‎ইমাম উদ্দিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজন কে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ।
‎

সিলেটের গোয়াইনঘাটে জাফলং চা বাগানের সংরক্ষিত এলাকায় ইমাম উদ্দিন (২৮) নামের এক যুবককে ডেকে নিয়ে জবাই করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহত যুবক উপজেলার সদর ইউনিয়নের দোয়ারিখেল গ্রামের বাসিন্দা হরমুজ আলীর ছেলে। স্থানীয়দের ধারণা, পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা।
‎আজ সকালে জাফলং চা বাগানের স্টাফ রুমের ভেতরে ইমাম উদ্দিনের রক্তাক্ত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোয়াইনঘাটের পুলিশের সার্কেল অফিসার, ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
‎এদিকে, এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে নিহতের আত্মীয়স্বজন ও গ্রামবাসী ঘটনাস্থল ঘিরে বিক্ষোভ শুরু করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন – আক্কেল প্রধান, কপিল উদ্দিন লিটন ও নিরঞ্জন গোয়ালা।
‎পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় লাশটি সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইমাম উদ্দিন হত্যার বিচার চেয়ে জনতার বিক্ষোভ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত থাকে, তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন! 

‎গোয়াইনঘাটে চা বাগানে ডেকে নিয়ে যুবককে জবাই করে নৃশংসভাবে হত্যা, আটক ৩‎

সময় ১২:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫