সিলেট ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে  ‘জাহানারা হক মেধাবৃত্তি‎পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত ‎মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন জীবনসঙ্গী বা নিকটজনদের সন্দেহ করা যখন মানসিক রোগ: প্যারানয়েড সিজোফ্রেনিয়া, প্যারানয়েড পার্সোনালিটি, ডিমেনশিয়া নাকি ব্রেইন স্ট্রোক? বানিয়াচংয়ে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত শ্রীমঙ্গল-কমলগঞ্জের ১০ নেতাসহ যুবদলের ১১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ‎লাখাইয়ে কমিউনিটি ভলান্টিয়ারদের জন্য শিশু সুরক্ষা বিষয়ক বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ‎লাখাইয়ে জাতীয় প্রানী সম্পদ সপ্তাহে আলোচনা সভা শোভাযাত্রা অনুষ্ঠিত। বালাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ‎সিলেটে পুবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

‎মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মৌলভীবাজারের বড়লেখায় নিজের বিরুদ্ধে আনা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা চত্বরস্থ ইত্যাদি স্টোর-এর স্বত্বাধিকারী ব্যবসায়ী সায়ফুর রহমান।
‎
‎শুক্রবার ২৭ নভেম্বর সকাল ১১টায় বড়লেখা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ব্যবসায়িক লেনদেন ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সুমন পাল নামে এক ব্যক্তির সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে শীতল বাবু নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন বলে তিনি দাবি করেন।
‎
‎সায়ফুর রহমান বলেন, সংশ্লিষ্ট জমি ও ব্যবসায়িক লেনদেনের বিষয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিত ভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
‎
‎তিনি আরও বলেন, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। প্রয়োজনীয় সব কাগজপত্র ও তথ্য-প্রমাণ আদালতে দাখিল করা হয়েছে এবং তিনি বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা রাখেন। একই সঙ্গে বিচারাধীন বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে  ‘জাহানারা হক মেধাবৃত্তি‎পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

‎মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সময় ০৫:২১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬