সিলেট ০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
News Title :
জীবনসঙ্গী বা নিকটজনদের সন্দেহ করা যখন মানসিক রোগ: প্যারানয়েড সিজোফ্রেনিয়া, প্যারানয়েড পার্সোনালিটি, ডিমেনশিয়া নাকি ব্রেইন স্ট্রোক? বানিয়াচংয়ে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত শ্রীমঙ্গল-কমলগঞ্জের ১০ নেতাসহ যুবদলের ১১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ‎লাখাইয়ে কমিউনিটি ভলান্টিয়ারদের জন্য শিশু সুরক্ষা বিষয়ক বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ‎লাখাইয়ে জাতীয় প্রানী সম্পদ সপ্তাহে আলোচনা সভা শোভাযাত্রা অনুষ্ঠিত। বালাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ‎সিলেটে পুবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে সালাউদ্দিনের মৃত্যুদণ্ড ‎শান্তিগঞ্জের আইনশৃঙ্খলা সভায় তোলপাড় তদন্তের আশ্বাস ইউএনওর
আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রিজাইডিং সঙ্গে মতবিনিময়

‎চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন ২৮ নভেম্বর, মৌলভীবাজারে ভোটার ৬০ হাজার ৪৮২‎

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) নির্বাচন- ২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার ২৫ নভেম্বর বিকেলে  শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মামুনুর রশীদ। সভা সঞ্চালনা করেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান।
‎
‎এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রম অধিদপ্তরের উপপরিচালক, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং সহকারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
‎
‎সভায় নির্বাচনী দায়িত্ব পালন, ভোটকেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যাতায়াত এবং সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎
‎সভা ও পরবর্তী প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ২৮ নভেম্বর (শনিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মৌলভীবাজার, সিলেট, চট্টগ্রাম, হবিগঞ্জ ও রাঙ্গামাটিসহ দেশের পাঁচ জেলায় ২৩০টি কেন্দ্রে একযোগে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
‎
‎মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে মোট ৬০ হাজার ৪৮২ জন চূড়ান্ত ভোটার রয়েছেন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৪০টি বাগান ও পঞ্চায়েতের অধীনে সর্বাধিক ১৮ হাজার ৮২২ জন ভোটার রয়েছেন।
‎
‎নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের সঙ্গে সমন্বয় করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটকেন্দ্রের পরিবেশ, নিরাপত্তা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
‎
‎নির্বাচনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার এবং প্রযোজ্য ক্ষেত্রে বিজিবি দায়িত্ব পালন করবে। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও পোলিং সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন।
‎
‎এ নির্বাচনের মাধ্যমে চা শ্রমিকদের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব নির্বাচিত হবে। একই সঙ্গে পঞ্চায়েত কমিটি, প্রাথমিক নির্বাহী কমিটি, ভ্যালি নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে। চা শ্রমিকদের অধিকার, স্বার্থ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‎
‎প্রেস ব্রিফিংয়ে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা, প্রার্থী, ভোটার, চা-বাগান কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি ভোটারদের নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
‎
‎সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবনসঙ্গী বা নিকটজনদের সন্দেহ করা যখন মানসিক রোগ: প্যারানয়েড সিজোফ্রেনিয়া, প্যারানয়েড পার্সোনালিটি, ডিমেনশিয়া নাকি ব্রেইন স্ট্রোক?

আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রিজাইডিং সঙ্গে মতবিনিময়

‎চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন ২৮ নভেম্বর, মৌলভীবাজারে ভোটার ৬০ হাজার ৪৮২‎

সময় ০৯:২৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬